চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় ইয়োগা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 15, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পুলিশ সদস্যরা স্বাস্থ্য সুরক্ষায় ইয়োগা অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান করোনা সংকটের পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা প্রচেষ্টায় যুক্ত হয়েছে যোগ ব্যায়াম বা ইয়োগা।

মঙ্গলবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে ডিএমপির তিন’শ সদস্যের যোগব্যায়াম বা ইয়োগা সেশন অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনা ও ডিসি (কল্যাণ ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যোগব্যায়াম সেশন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) টুটুল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান: করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা ও শরীরে রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা ইয়োগা বা যোগব্যায়াম অনুশীলন শুরু করেছেন।

তিনি বলেন: গভীরভাবে শ্বাস নেয়া ও শ্বাস ছাড়া ফুসফুসের ব্যায়াম করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর। ইয়োগা বা যোগব্যায়াম এক্ষেত্রে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

পর্যায়ক্রমে ডিএমপির সকল সদস্য যোগব্যায়াম সেশনে অংশগ্রহণ করে বিভিন্ন কলাকৌশল রপ্ত করে নিয়মিত নিজে চর্চা করবেন।

সংশ্লিষ্টরা জানান: ইয়োগা বা যোগব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না, রোগ নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিবাচক চিন্তা, প্রাণায়াম, নিউরোবিক জিম, মেডিটেশনের সমন্বয়ে ইয়োগার পরিপূর্ণ প্রয়োগ মানুষকে তার ভেতরের সুপ্ত অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পারে। ওজন কমানো, শক্তিশালী নমনীয় শরীর, উজ্জ্বল ত্বক, শান্ত মন, সুস্বাস্থ্য পেতে যোগাসন ভূমিকা রাখে।

পুলিশের তিনশ’ সদস্যের যোগ ব্যায়ামের পরিচালনা করবেন এভারগ্রীন ইয়োগা প্রতিষ্ঠানের বাপ্পা শান্তনু ও শামা মাখিং।

এর আগে করোনা প্রতিরোধে গত শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে একটি যোগব্যায়াম সেশন অনুষ্ঠিত হয়।

ওই সেশনে ডিএমপির ২০০ পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। আর সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।

Tags: ইয়োগাকরোনাভাইরাসপুলিশ সদস্য
Previous Post

করোনাভাইরাস: বাংলাদেশকে ১৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

Next Post

করোনাভাইরাস: কুড়িগ্রামে সম্মুখযোদ্ধাদের জন্য ‘সুরক্ষা সামগ্রী’ উপহার

Next Post
সুরক্ষা সামগ্রী হিসেবে মুখোশের প্যাকেট ও উপহার বাক্সের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কুড়িগ্রামে সম্মুখযোদ্ধাদের জন্য ‘সুরক্ষা সামগ্রী’ উপহার

বলিউড অভিনেতা সুশান্তের হাসিমুখের ছবি, আত্মহত্যার খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে আত্মীয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT