চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 14, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রদ্ধাঞ্জলি জানাতে আসা মানুষের ভিড়, মোহাম্মদ নাসিমের শেষ বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে বর্ষীয়ান এই রাজনীতিবিদের দাফন সম্পন্ন হয়েছে। বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মহান মুক্তিযোদ্ধে অবদানের জন্য মোহাম্মাদ নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের নিজ নিজ সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি জানাতে আসা মানুষের ভিড়, মোহাম্মদ নাসিমের শেষ বিদায়।. Channel i News - চ্যানেল আই নিউজ
মোহাম্মাদ নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে

এর আগে ধানমণ্ডির সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। ৪ জুন ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক হয় তার।

বনানী কবরস্থানে পরিবারের সদস্য ছাড়াও দলীয় নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন বর্ষীয়ান এ নেতাকে

৫ জুন সকালে সিএমএইচ এ নেওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় সম্ভব হয়নি। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই তার অস্ত্রোপচার করা হয়। পরে ৯ জুন আবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ছিলেন মোহাম্মদ নাসিম।

Tags: দাফন সম্পন্নবনানী কবরস্থান
Previous Post

ক্রাইম ঘরানার সিনেমায় আপত্তি পঙ্কজ ত্রিপাঠির

Next Post

করোনাভাইরাস: লক্ষ্মীপুরের তিনটি উপজেলা আবার লকডাউন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লক্ষ্মীপুরের তিনটি উপজেলা আবার লকডাউন

চট্টগ্রামে একজন ডাক্তারের ছবি, মুখে গ্লাস ও পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: চট্টগ্রামে আরেক ডাক্তারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT