চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের বিমান ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:25 পূর্বাহ্ন 13, জুন 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ

সৌদি আরবে করোনাভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী ২০ জুন রিয়াদ-ঢাকা ও আগামী ১ জুলাই জেদ্দা-ঢাকা এ ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই ফ্লাইটের ভাড়া দ্বিগুণ বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আটকে পড়া প্রবাসীরা।

জানা গেছে, ওমরাহ যাত্রী ও ভিজিট ভিসা এবং দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীসহ লকডাউনের পূর্বে যেসব প্রবাসী এক্সিট-রিএন্ট্রি অথবা এক্সিট ভিসা নেওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় সৌদি থেকে দেশে ফিরতে পারেননি, শুধু তাদের জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ ফ্লাইট দুটি পরিচালনা করা হচ্ছে। জেদ্দা-ঢাকার জন্য বিমান বাংলাদেশের এই বিশেষ ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধার্য করা হয়েছে ৩ হাজার ৩০ রিয়াল, যা বাংলাদেশি টাকায় ৭০ হাজার। বিজনেস ক্লাসের ভাড়া ধার্য করা হয়েছে ৪ হাজার ৩০ রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় ৯০ হাজার টাকা।

দেশে ফেরত আসার আব্দুস সবুর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর টিকেট ১০৭০ রিয়ালে নিয়েছিলেন কিন্তু এই টিকিট দিয়ে বিশেষ ফ্লাইটে ভ্রমণ করা যাবে না। এদিকে যে এজেন্সি থেকে টিকেট নিয়েছিলেন সেটিও এখন বন্ধ।

মোঃ আব্দুল সবুর ছাড়াও ভিজিট ভিসা ও ওমরা ভিসায় এসে যেসব বাংলাদেশিরা আটকা পড়ে আছেন তারাও আছেন অর্থসংকটে। এছাড়া স্টুডেন্ট ভিসায় যেসব বাংলাদেশি ছাত্র-ছাত্রী মক্কা মদিনায় লেখাপড়া করছেন তারাও পড়েছেন নানামুখী সংকটে।

বিশেষ ফ্লাইটে দেশে ফেরার জন্য যে পরিমাণ ভাড়া গুনতে হবে তা দিয়ে বেশিরভাগ আটকে পড়াদের দেশে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবে করোনার কারণে তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশিরা গৃহবন্দি ও বেকার অবস্থায় দিন কাটাচ্ছে। বিমানের এই অস্বাভাবিক ভাড়া অর্থ সংকটে থাকা এসব প্রবাসীদের বাড়ি ফেরাকে কঠিন করে তুলেছে।

প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, এই দুর্যোগ মুহূর্তে নির্ধারণ করা ভাড়া অনৈতিক এবং অনেকেই এই ভাড়ায় দেশে ফিরতে পারবেন না। তাদের দাবি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বিমানে ভাড়া পুনরায় নির্ধারণ করা হোক।

Tags: করোনাভাইরাসবিশেষ ফ্লাইটলকডাউনসৌদি
Previous Post

করোনাভাইরাস: একদিনেই সারাবিশ্বে আক্রান্ত দেড় লাখ

Next Post

অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT