চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভিকে ‘গড অব ফুটবল’র কাছে ফিরতে বলছেন ইতো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 12, জুন 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি ও সের্গিও রামোস মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময়কার বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজকে আবারও ন্যু ক্যাম্পে ফেরার আকুতি জানিয়েছেন ক্লাবটির সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল ইতো। বার্সার বর্তমান অধিনায়ক লিওনেল মেসিকে ‘গড অব ফুটবল’ আখ্যা দিয়ে ক্যামেরুনের সাবেক ফুটবলারের মন্তব্য, জাভিকে মেসির এখন ভীষণ দরকার!

১৯৯১ সালে বার্সার যুব একাডেমি লা মাসিয়ায় ভর্তির পর মূল দলের হয়ে ১৭ মৌসুম পার করেন জাভি। ৪০ বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার এখন কাতারের আল সাদ ক্লাবের কোচের দায়িত্বে আছেন। মৌসুমের মাঝামাঝিতে বার্সার পক্ষ থেকে তাকে মেসিদের দায়িত্ব নিতে বলা হলেও বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছেন জাভি।

জাভি বলছেন, বার্সার দায়িত্ব নিতে এখনো প্রস্তুত নন তিনি। অন্যদিকে তার সঙ্গে ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগজয়ী ইতো কাতালুনিয়া রেডিওকে বলেছেন জাভি চাইলে পারবেন।

‘আমি জাভিকে বলেছি, যাই হোক না কেনো সে যেন বার্সায় ফিরে যায় এবং তাকে আমি বলেছি ও এটা করেছি কারণ, সেখানে এখনো ফুটবলের ঈশ্বর আছে।’

‘তারা একসঙ্গে খেলেছে। এটা অন্য যেকারো চেয়ে বিষয়টাকে আরও সহজ করে দেবে।’

লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলান থেকে লৌতারো মার্টিনেজকে কিনতে চাইছে বার্সা। সুয়ারেজের বিকল্প কেউ হবে না বলেই মনে করেন ইতো, ‘আমি সুয়ারেজকে ভালোবাসি। বার্সেলোনার হয়ে সে দারুণকিছু ইতিহাস গড়েছে। আমরা দুজনেই ভাগ্যবান যে একই ক্লাবের অংশ হতে পেরেছি।’

‘লুইস সবসময় লুইস। সে তার জায়গায় বিশ্বের সেরাদের একজন। এটা স্বাভাবিক যে বার্সা তার বিকল্প খুঁজতে চাইবে। তবে একজন জেনারেলকে তার পদ থেকে নামিয়ে দেয়া জরুরি নয়। লুইস একজন জেনারেল, একজন ক্যাপ্টেন এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া ঠিক হবে না।’

‘লৌতারো দারুণ করছে, তবে মানুষের একজনের কীর্তি ভুলে যাওয়ার প্রবণতা আছে। লুইস বার্সা ও ফুটবলের হয়ে ইতিহাস গড়েছে। আমাদের এর প্রশংসা করতেই হবে। তার মানে এই নয় যে নতুন খেলোয়াড় কেনা যাবে না। আপনাকে একইসঙ্গে গ্রেটদেরও ভুলে যাওয়া উচিত নয়।’

Tags: ইতোজাভিন্যু-ক্যাম্পবার্সামার্টিনেজমেসিলা মাসিয়ালা লিগালিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

‘গ্রাহকের অতিরিক্ত খরচ ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনার পথে অন্তরায়’

Next Post

কারোনাভাইরাস: মালয়েশিয়া ও ব্রুনাইর হাজিরাও হজে যাচ্ছে না

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কারোনাভাইরাস: মালয়েশিয়া ও ব্রুনাইর হাজিরাও হজে যাচ্ছে না

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে জরুরি অবস্থার অবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT