চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র সম্পদ রক্ষায় যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 10, জুন 2020
in - সেমি লিড, পরিবেশ
A A
সমুদ্রের পানিতে থাকা একটি মাছের ছবি, যার দেহে কালো ও সাদা রঙের দাগ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সমুদ্র দিবস পালন শুধু সমুদ্র সম্পদ রক্ষার আলোচনা নয়, আইনের কঠোর প্রয়োগ, যথাযথ ব্যবস্থাপনা এবং মনিটরিং প্রয়োজন বলে মত দিয়েছেন গবেষক ও পরিবেশবাদিরা। ৯ জুন বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ও ওয়ার্ল্ড ফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন আলোচনায় এ সব বিষয় উঠে আসে। আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, পরিবেশবিদগণ। আলোচনায় বক্তারা বলেন, করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে।

বিশেষজ্ঞের মতামত ভিডিও যেখানে তিনি বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, নিয়ম না মেনে আহরণের কারণে সমুদ্রের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে, সমুদ্রের অভ্যন্তরীণ জীববৈচিত্র ধ্বংস হচ্ছে। সমুদ্র সম্পদ রক্ষায় শুধু আলোচনা নয়, আইনের কঠোর প্রয়োগ, যথাযথ ব্যবস্থাপনা এবং মনিটরিং প্রতিষ্ঠানগুলোকে আরো সজাগ হতে হবে বলে মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

তিনি বলেন, প্রকৃতির প্রতি হারিয়ে যাওয়া মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে। প্রকৃতির প্রতি আমরা নির্মম বলেই করোনা আমাদের একটি শিক্ষা দিয়েছে। করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে।

এজন্য সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোকেও এগিয়ে আসতে হবে। সমুদ্রকে অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে প্রকৃতির প্রতি আমরা নির্মম। এর থেকে উত্তরণ ও পরিবেশ রক্ষায় সমুদ্র নিয়ে পড়াশুনা করা শিক্ষার্থীদের দক্ষ বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ সমুদ্র সম্পদকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সিলেট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. রাশেদ তালুকদার মনে করেন, সমুদ্র নিয়ে শুধু পড়াশুনা করলেই হবে না, সে সম্পর্কিত আইনের বিষয়ে সাধারণ জ্ঞান নিতে হবে ওশানোগ্রাফির শিক্ষার্থীদের। প্রয়োজনে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের পক্ষে মত দেন তিনি।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার, কোস্টাল অ্যান্ড মেরিন, মায়েভ নাইটিঙ্গেল সমুদ্র দূষণে অন্যতম কারণ সামুদ্রিক প্লাষ্টিক বর্জ্যকে দায়ী করেন। কিভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা করা যায় সেটি নিয়ে কাজ করছে তার প্রতিষ্ঠান আইইউসিএন কাজ করছে উল্লেখ করে এবিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক সহযোহিগতা প্রয়োজনীয়তার কথা বলেন। সমুদ্র পাড়ের মানুষের সহযোগিতা ছাড়া সমুদ্র সম্পদ রক্ষা সম্ভব নয়। এমনটা মনে করেন সেন্টার ফর নেচালার রিসোর্স স্টাডিস (সিএনআরএস) এর পরিচালক এম আনিসুল ইসলাম। এই জনগোষ্ঠিকে আরো বেশি সম্পৃক্ত করার উপর জোর দেন তিনি।

সরকারের একশ বছরের যে ডেল্টা প্ল্যান তাতে মৎস্যজীবীদের সম্পৃক্ত করা প্রয়োজন বলে মত দিন তিনি। সমুদ্র নিয়ে কাজ করা সব প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে কোথায় ঘাটতি বা সমস্যা রয়েছে সেটি খুঁজে বের করার তাগিদ দেন এসইউএফএএল’র প্রযুক্তি বিষয়ক ইশতিয়াক উদ্দিন আহমেদ। সমুদ্র নিয়ে তথ্যভান্ডার গড়ে তোলা, গবেষণা বাড়ানো ও আইনের উন্নয়ন চান তিনি।

Tags: পরিবেশপ্রকৃতি ও জীবনবিশ্ব সমুদ্র দিবসসমুদ্র
Previous Post

জরুরি মানবিক প্রয়োজনে জাতিসংঘে তহবিল বরাদ্দ চেয়েছে বাংলাদেশ

Next Post

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

Next Post

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বাংলাদেশ পুলিশ পরিদর্শকের ছবি, পরিপাটি পোশাক ও গামছা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: পুলিশ পরিদর্শকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT