চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার উপকূলে ভেসে বেড়ানো ২৭০ রোহিঙ্গা আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 10, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মালয়েশিয়ার উপকূলে ভেসে বেড়ানো ২৭০ রোহিঙ্গা আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার কোস্ট গার্ড তাদের উপকূলের কাছ থেকে প্রায় ২৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বলে জানিয়েছে বিবিসি।

ওই শরণার্থীরা এক ট্রলারে গত প্রায় দু’মাস ধরে সাগরে ভেসে বেড়াচ্ছিলেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

ওই ট্রলারের আরো দু’শ জন যাত্রীর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে এখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাবাহী জাহাজগুলোকে নোঙ্গর করার অনুমতি দেয়ার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার গভীর রাতে শরর্ণার্থীদের বহন করা ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলে তারা অবতরণ করার চেষ্টা করেন। অনেকেই সাগরে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকেন। এসময় কোস্টগার্ডরা ২৭০ জন রোহিঙ্গাকে আটক করে।

মঙ্গলবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চলতি সপ্তাহে আমাদের পানিসীমায় আটক রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাবে মালয়েশিয়া।

তিনি বলেন, রোহিঙ্গাদের এটা জানা উচিত যে তারা যদি এখানে আসেন, তাহলে এখানে তাদের জায়গা হবে না। যদি দেখা যায় যে আটক রোহিঙ্গারা কক্সবাজার শরণার্থী শিবির থেকে পালিয়েছেন, তাহলে তাদের ফেরত নিতে বাংলাদেশের প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাবে।

সাম্প্রতিক বছরগুলোতে নির্মম নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের অনেকেই প্রতিবেশী বাংলাদেশে পাড়ি জমান। দেশটির কক্সবাজারে প্রায় ১১ লাখ রোহিঙ্গাদের আবাসস্থল রোহিঙ্গা শিবির।

মিয়ানমারে নির্যাতনে শিকার রোহিঙ্গাদের কেউ কেউ মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছেন।

বিগত বছরগুলোতে চোরাচালানকারীরা কয়েক হাজার রোহিঙ্গাকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে মালয়েশিয়া এখন কোভিড-১৯ এর কারণ উল্লেখ করে শরণার্থী নৌকাগুলোকে উপকূলে অবতরণ করাতে নিষেধ করছে।

Tags: রোহিঙ্গা আটক
Previous Post

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসছে আজ

Next Post

জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট উত্থাপন: কাদের

Next Post

জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট উত্থাপন: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহকর্মী ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT