চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান করোনাক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 09, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সিএমপি কমিশনার মাহাবুবর রহমান করোনাক্রান্ত, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।

বিষয় নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে বলেন, আমরা মৌখিকভাবে জেনেছি কমিশনার স্যার করোনা পজিটিভ। তবে এখনো ডকুমেন্ট পাইনি।

সোমবার রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে (সিএমপি) কমিশনার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে বেশ চাঙ্গাই রয়েছেন। শুরু থেকে চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সিএমপির কমিশনার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে সিএমপির সব বিভাগকে কাজে লাগান পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। তার ভূমিকা এরই মধ্যে প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ পর্যায়েও। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন।

নিজের ফেসবুক ওয়ালে পুলিশ কমিশনার লিখেছেন, “এ রকম একটি আশংকা সব সময়ই ছিল। কত আর নিজেকে নিরাপদ এ রাখা যায়… বৃহস্পতিবার রাতে জ্বর আসে- ১০১ ডিগ্রী। শুক্রবার দুপুরের পর, আবার রাতে। শনিবার দুপুরের পর আবারও জ্বর- তীব্রতা কখনই ছিল না- সর্বোচ্চ ১০১ ডিগ্রী- খারাপ লাগাটাও সেরকম নয়। এর পর থেকে আর জ্বর, গলা ব্যথা, কাশি কিছুই নেই…. এর মধ্যে টেষ্ট এবং পজিটিভ।

চাংগা আছি মানসিকভাবে…. সৃষ্টিকর্তার কাছে যা ভালো, আমার কাছেও তাই… শুধু দোয়ার প্রার্থনা …..”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  সহকর্মী মাহবুবুর রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি সিএমপি কমিশনারের রোগমুক্তি প্রার্থনা করে বলেন: ‘পরিচিত-অপরিচিত বহু মানুষের আন্তরিক ভালোবাসা ও শুভ কামনা আছে আপনার জন্য। দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ুন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তে এ পর্যন্ত প্রায় ১৫০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন জন। সোমবার পুলিশ কমিশনারসহ চট্টগ্রামে মোট ৯৯জন করোনায় আক্রান্ত হন। চট্টগ্রামে করোনাযোদ্ধার অন্যতম পুলিশ কমিশনার মাহবুবুবর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন নগরবাসী।

Tags: করোনাভাইরাসসিএমপি কমিশনার
Previous Post

চলে গেলেন গ্র্যামি জয়ী গায়িকা বনি পয়েন্টার

Next Post

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৪৫

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৪৫

বিশাল সংখ্যক মুসল্লি কাবা শরিফের চারপাশে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে এবার ৮০ শতাংশ হজের সুযোগ পাবেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT