চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে ‘পার্টি’ করে জেলের পথে রিয়াল ফরোয়ার্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 05, জুন 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সাউথ আমেরিকার দেশ প্যারাগুয়েতে চলছে কড়া লকডাউন। এরমাঝেই কিনা বন্ধু-বান্ধব নিয়ে পার্টিতে ব্যস্ত সার্জিও ডিয়াজ! খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনীর হানা তার বাসায়, আইন অমান্য করে এখন জেলে যাওয়ার পথে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

রিয়াল ‘বি’ দলের ফরোয়ার্ড ডিয়াজ এখন ধারে খেলছেন মাতৃভূমির ক্লাব সেরো পোর্টেনোর হয়ে। অনেক মানুষ একসঙ্গে হৈ-চৈ করছেন এমন অভিযোগ পেয়ে স্থানীয় প্রসিকিউটর লোরা রোমেরোর নেতৃত্বে একদল পুলিশ হানা দেয়ার পর বিষয়টির সত্যতা পেয়েছেন।

টেলিভিশন চ্যানেল এবিসির ধারণকৃত ফুটেজে দেখা গেছে, রীতিমত হৈ-চৈ করে ভলিবল খেলছিলেন ডিয়াজরা। সঙ্গে ছিলেন ক্লাব সতীর্থ সেবাস্তিয়ান ফেরেইরা ও রেনাটো মেনিসিয়াসহ আরও পাঁচজন।

ডিয়াজের প্রতিবেশীর অভিযোগ, গত মার্চ থেকেই প্রতিনিয়ত হৈ-চৈ করে আশেপাশের মানুষদের বিরক্ত করে চলেছেন ডিয়াজ ও তার বন্ধুরা।

প্যারাগুয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ডিয়াজের দাবি, স্বেচ্ছায় তারা একত্র হয়ে ক্লাবের জন্য অনুশীলন করছিলেন। তাতে অবশ্য পুলিশের মন গলেনি। স্থানীয় আদালতে হাজির হতে বলা হয়েছে সবাইকে।

ঘটনাস্থল থেকে ভলিবল, নেট ও একাধিক বিয়ারের বোতল জব্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর রোমেরো।

Tags: পার্টিপ্যারাগুয়েভলিবললকডাউনসাউথ আমেরিকা
Previous Post

গুরু চলে যাওয়ার নয় বছর

Next Post

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৮২৮

Next Post
বাংলাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, ২৮২৮ শনাক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৮২৮

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি সমুদ্র সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হইচইয়ে ফারুকীর টেলিভিশন, ১৩ জুন পিঁপড়াবিদ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT