চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মির ‘বিশেষজ্ঞ’ জাভেদ বাজওয়া পাকিস্তানের নতুন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:03 পূর্বাহ্ন 27, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে কাশ্মির বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট কামার জাভেদ বাজওয়াকে নিয়োগের কথা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই নিয়ে ষষ্ঠ বারের মতো কোনো সেনাপ্রধানকে বেছে নিলেন নওয়াজ।

পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ অবসর নিচ্ছেন আগামী ২৯ নভেম্বর। গত দুই দশকের মধ্যে রাহিলই প্রথম পাকিস্তানি সেনাপ্রধান যিনি মেয়াদ না বাড়িয়ে নির্ধারিত সময়ে অবসরে যাচ্ছেন। তার পরে সংখ্যার দিক থেকে পৃথিবীতে ষষ্ঠ সেনাবাহিনীর দায়িত্ব সামলাবেন বাজওয়া।

বাজওয়া বর্তমানে পাকিস্তান সেনার ইনস্পেক্টর জেনারেল ট্রেনিং অ্যান্ড ইভলিউশন পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও সেনার ১০ কর্পস-এর দায়িত্ব ছিল তার হাতেই। এটি পাক সেনার সব চেয়ে বড় কর্পস। নিয়ন্ত্রণরেখা নজরদারির দায়িত্বে আছে এ কর্পস-এর হাতেই।

গত কয়েকদিন ধরে সেনা ও পাকিস্তানের প্রশাসনিক মহলে চারটি নাম ঘোরাঘুরি করছিল। বয়সের দিক থেকে এগিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জুবাইর মাহমুদ হায়াত। তিনি এখন চিফ অব জেনারেল স্টাফ। এর পরেই ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইসফাক নাদিম আহমেদ। ইসফাক বর্তমানে মুলতান কর্পসের কমান্ডার। আর ছিলেন ভাওয়ালপুর কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জাভেদ ইকবাল রামদাই। তবে নওয়াজ ভরসা রাখলেন বাজওয়ার উপরেই।

বাজওয়া দীর্ঘ দিন নিয়ন্ত্রণরেখা ও কাশ্মিরের দায়িত্বে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে কাশ্মির সম্পর্কে অভিজ্ঞ একজনকেই নওয়াজের দরকার ছিল। সেই সূত্রেই হয়তো বাজওয়াকে বেছে নেয়া বলে মত বিশ্লেষকদের। তাছাড়া বাজওয়া রাজনীতিতে আগ্রহী নন এবং সাধারণত লোকচক্ষুর আড়ালেই কাজ করতে ভালবাসেন।

জাতিসংঘ শান্তি মিশনে কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন বাজওয়া। সেখানে তিনি ব্রিগেড কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। সেই সময়ে সাবেক ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহও কঙ্গোয় ছিলেন। ফলে ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বাজওয়ার সুসম্পর্ক গড়ে উঠে।

বাজওয়া বালোচ রেজিমেন্ট থেকে কাজ শুরু করেছিলেন। জেনারেল আয়ুব খান, জেনারেল আসলাম বেগ, জেনারেল কিয়ানি-র পরে এ নিয়ে এই রেজিমেন্ট থেকে চতুর্থ ব্যক্তি হিসেবে পাক সেনার দায়িত্ব নেবেন বাজওয়া।

Tags: পাকিস্তান
Previous Post

গানের কারণে সংসার ছেড়েছি: সালমা

Next Post

হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post
শেখ হাসিনা

হাঙ্গেরির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাস্ত্রোর মৃত্যুতে কিউবায় নয় দিনের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT