চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালার অন্তঃসত্ত্বা হাতি হত্যার প্রতিবাদে সরব বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 04, জুন 2020
in বিনোদন
A A
বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী ও অভিনেতাদের ছবি, জলাশয়ে হাতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য উত্তর কেরালার মালাপ্পুরম জেলায় একটি অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ধিক্কার জানিয়েছেন বলিউডের তারকারাও। পশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠিন আইন দাবি করেছেন তারকারা।

জন আব্রাহাম লিখেছেন, ‘নিজেদের নিয়ে লজ্জা হচ্ছে! মানুষকে নিয়ে লজ্জা হচ্ছে!’

অক্ষয় কুমার লিখেছেন, ‘হয়তো পশুরা কম পশু, মানুষ কম মানুষ। হাতিটির সাথে যা ঘটেছে তা অমানবিক এবং অগ্রহণযোগ্য। অপরাধীদের কঠিন শাস্তি হওয়া উচিত।’

আনুশকা লিখেছেন, ‘একারণেই পশু নির্যাতনের বিরুদ্ধে আরও কঠিন আইন হওয়া উচিত।’

বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে হাতি ও তার শাবকের কল্পিত ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওরা মানুষকে কত বিশ্বাস করে। মানুষ তার কী দাম দিল?’

শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘কীভাবে? এইরকম ঘটনা কীভাবে ঘটতে পারে? মানুষের কী হৃদয় নেই? আমার মন ভেঙে আছে…অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি’।

আলিয়া ভাট লিখেছেন, ‘খুবই নিন্দনীয়। ওদের হয়ে আমাদের আওয়াজ তুলতে হবে। এটা অসুস্থ মানসিকতার পরিচয়। মন ভেঙে যাচ্ছে।’

অন্তঃসত্ত্বা হাতিটি গত ২৭শে মে নদীতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মারা যায়। তার মরদেহ ময়নাতদন্তের পর জানা যায় যে হাতিটি অন্তঃসত্ত্বা ছিল।

মোহন কৃষ্ণান নামে বন বিভাগের র‍্যাপিড রেসপন্স টিমের একজন ফরেস্ট অফিসার ঘটনাটি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেয়ার পর এই ঘটনা সম্পর্কে জানতে পারে মানুষ। এই বীভৎস ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে।

Tags: অক্ষয় কুমারআনুশকাআলিয়াকেরালাবরুন ধাওয়ানলিড বিনোদনশ্রদ্ধা কাপুরহাতি
Previous Post

গভীর নলকূপের ঘরে মিললো দুই নারীর মরদেহ

Next Post

রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত

Next Post
রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহতের ঘটনাস্থল।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত

European Union flag with yellow stars and text on blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে চীন-ইইউ শীর্ষ সম্মেলন বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT