চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রির ব্যবস্থা নিতে নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 03, জুন 2020
in - সেমি লিড, আদালত
A A
ভার্চুয়াল হাইকোর্ট ভবনের সামনে ডলফিন রক্ষার প্রতীকী মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পর্যায়ে রাষ্ট্রায়ত্ব সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)পণ্য বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বাণিজ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও টিসিবির চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং এই নির্দেশ অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী ১১ জুনের মধ্যে জানাতে বলেছে আদালত।

করোনা পরিস্থিতি বিবেচনায় উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির নির্দেশনা চেয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের করা এই রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আর বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানিতে ছিলেন তাপস কান্তি বল।

আদেশের বিষয়ে আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, ‘করোনা মহামারীর কারণে সারা দেশের মানুষের জীবন-জীবীকা বিপর্যস্ত। সব মানুষই আর্থিক এবং খাদ্য সঙ্কটে ভুগছে। কাজেই সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির টিসিবির যে প্রকল্প সেটি শুধুমাত্র সিটি করপোরেশন, পৌসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে উপজেলা পর‌্যায়ে বিস্তৃত করার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলাম। আদালত শুনানি নিয়ে প্রকল্পটিকে সাত দিনের মধ্যে উপজেলা পর্যায়ে বিস্তৃত করতে নির্দেশ দিয়েছেন।”

Tags: হাইকোর্টহাইকোর্টের নির্দেশ
Previous Post

মিলনের সাথে প্রথম কাজ করার অনুভূতি হৃদয়বিদারক: চয়নিকা চৌধুরী

Next Post

সমুদ্রের ঢেউয়ে ডুবে গেল গাড়িটি

Next Post
সমুদ্রের ঢেউয়ে ডুবে থাকা গাড়ি ও একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের ঢেউয়ে ডুবে গেল গাড়িটি

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৫৫১৪০, মৃত ৭৪৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT