চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে পৌঁছেছেন জেমস ক্যামেরন, শুরু হবে ‘অ্যাভাটার টু’র শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 02, জুন 2020
in বিনোদন
A A
নিউজিল্যান্ডে জেমস ক্যামেরনের অ্যাভাটার টু শুটিংয়ের জন্য অভিনেতা ও ক্রু সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর শুরু হতে যাচ্ছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার টু’ সিনেমার শুটিং। শুটিং হবে নিউজিল্যান্ডে। রবিবার চার্টার্ড বিমানে করে ৫০ জন কলাকুশলী সহ ৫৪ জনের দল নিয়ে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পৌঁছেছেন জেমস ক্যামেরন।

শুটিং এখনই শুরু হবে না। আগে পুরো দলের সব সদস্যকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে। কারও মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ না থাকলে এরপর শুটিং শুরু করা হবে।

জেমস ক্যামেরন বলেন, ‘কাজে ফিরতে চাই। কিন্তু এখনই আমাদের অনুমতি নেই। কিছু নিয়ম মানতে হবে। তাই আপাতত আমরা কাজ থামিয়ে রেখেছি।’

আইসোলেশনে থাকার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন প্রযোজক জন ল্যান্ডাউ নিজেও। এর আগে সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানে তারকাদেরকে পানিতে শুটিং করতে দেখা গিয়েছিল।

চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে বাঁচাতে শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে লকডাউন তুলে নেয়া হয়েছে।

মার্চের মাঝামাঝি সময় থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে নিউজিল্যান্ডে সব ধরনের শুটিং বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে থেমে গিয়েছিল ‘অ্যাভাটার টু’ সিনেমার কাজ। চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে বাঁচাতে শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে লকডাউন তুলে নেয়া হয়েছে। তাই আবার শুরু হচ্ছে ছবির শুটিং।

জানা গেছে, মূল ছবিতে জোয়ি স্যালডানা, স্যাম ওয়ার্দিংটন ও সিগোর্নি উইভার যে যে চরিত্রে অভিনয় করেছিলেন, সিকুয়েলেও সেসব চরিত্রেই দেখা যাবে তাদের।

‘অ্যাভাটার’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। আর ‘অ্যাভাটার টু’ সিনেমাটি মুক্তির সম্ভাব্য তারিখ ২০২১ সালের ১৭ ডিসেম্বর।

Tags: অ্যাভাটার টুজেমস ক্যামেরনলিড বিনোদন
Previous Post

আবারও প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নির্মাতা অনুরাগ কাশ্যপ

Next Post

গঠনমূলক কিছু বলার না থাকলে, মুখ বন্ধ রাখুন: ট্রাম্পকে পুলিশ প্রধান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গঠনমূলক কিছু বলার না থাকলে, মুখ বন্ধ রাখুন: ট্রাম্পকে পুলিশ প্রধান

সুনিল শেঠি করোনাকালে মনোভাব প্রকাশ করছেন, দৃঢ় থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে বিষণ্ণতা নয়, দৃঢ় থাকার অনুরোধ সুনিল শেঠির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT