চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে নববীসহ খুলেছে ৯০ হাজার মসজিদ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:21 পূর্বাহ্ন 31, মে 2020
in প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সৌদি আরবে মসজিদে নববীসহ ৯০ হাজারের বেশি মসজিদ খুলে দেয়া হয়েছে।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এবং সৌদি গেজেট জানায়, রোববার ফজরের নামাজের মাধ্যমে মসজিদগুলো খুলে দেয়া হয়। যদিও আযানের আগে থেকেই মুসল্লিরা মসজিদে হাজির হন।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে এসব মসজিদ খোলার বিষয়ে ইতিমধ্যে গত কয়েকদিন থেকেই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিছন্নতা, স্যানিটেশন প্রক্রিয়া শেষ করে মসজিদগুলো।

অসুস্থ, বৃদ্ধ এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মসজিদগুলোতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া একে অপরের সাথে কোলাকুলি ও হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে মসজিদে আগত মুসল্লীদের পরামর্শ দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে পবিত্র নগরী মক্কার মসজিদগুলো খোলা হচ্ছে না বলে জানিয়েছেন ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শাইখ। তিনি বলেন, সৌদি আরবের শীর্ষস্থানীয় ও ওলামা কাউন্সিলের পরামর্শে কোভিড-১৯ এর বিষয়ে সতর্কতামূলক নির্দেশনাবলী প্রচারের লক্ষ্যে ইসলামী বিষয়ক মন্ত্রণালয় এর ডিজিটাল ওয়েবসাইটগুলি ছাড়াও সমস্ত মিডিয়া, আউটলেট, টিভি চ্যানেল, সংবাদপত্র এবং অনলাইন নিউজ প্লাটফর্ম গুলিতে প্রচার চালাচ্ছে।

এছাড়া মসজিদে জামাতের পর দোয়া বিশেষ করে জুমার নামাজের খুতবায় এসব বিষয়ে সতর্কতামূলক এবং সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ দেয়া হয়েছে ইমামদের।

সৌদি আরবে কারফিউ শিথিল করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় এবং প্রবাসীদের ঘরের বাহিরে অবস্থান করার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আইন লঙ্ঘনকারী ১ হাজার রিয়াল জরিমানা করার বিধান জারি করা হয়েছে।

Tags: করোনাকরোনাভাইরাসমসজিদমসজিদে নববীসৌদি আরব
Previous Post

মহাকাশে স্পেসএক্সের নতুন ইতিহাস

Next Post

রেকর্ড গড়লো ট্রাম্প প্রসঙ্গে টেইলর সুইফটের টুইট

Next Post
Portraits of a young woman and Donald Trump side by side. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়লো ট্রাম্প প্রসঙ্গে টেইলর সুইফটের টুইট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির ফল প্রকাশ, পাস ৮২.৮৭%

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT