চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 30, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে বিক্ষোভের মাঝে গাড়ি জ্বালিয়ে দেয় protesters. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কর্মকর্তার হাতে আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ এক নাগরিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিবিসি বলছে, ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তি হত্যার শিকার হলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। শুক্রবারও বেশ কয়েকটি শহরে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

পুলিশের অভিযোগ, জজ ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে তাকে আটক করতে যায়।এসময় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এসময় নিহত ফ্লয়েড নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়।

৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মিনিয়াপোলিসে জনতা বিক্ষোভে ফেটে পড়ে। গত কয়েকদিন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান। বেশ কয়েকটি ভবন ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বাইরে কয়েকশ বিক্ষোভকারী বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। এতে হোয়াইট হাউজ লকডাউন করে কর্তৃপক্ষ।

প্রতিবাদকারীরা পুলিশের গাড়ির উপর উঠে বিক্ষোভ চালাচ্ছে, আগুন জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আটলান্টায় সিএনএন ভবনের সামনে বিক্ষোভ করে এবং এসময় ভাঙচুর চালায়। পুলিশের জ্বলন্ত গাড়ির ওপর ওঠে বিক্ষোভ করতেও দেখা যায়।একটি থানাও জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়াও নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, শিকাগো, ডেনভার, হিউস্টন, লুইজভিল, ফিনিক্স, কলম্বাস ও মেম্ফিসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছে।

ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে টানা বিক্ষোভ চলা মিনিয়াপোলিস ও সেইন্ট পল শহরে শুক্র ও শনিবার রাত ৮ থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এই ঘটনায় মিনিয়াপোলিস পুলিশ বিভাগ তাদের চার কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু তুলে দেয়া ৪৪ বছর বয়সী ডেরেক চৌভিনও আছেন। তাকে গ্রেপ্তার করা হয় এবং ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে ‘ভয়ানক ব্যাপার’ মন্তব্য করেছেন এবং তিনি নিহত আফ্রিকান-আমেরিকানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন ও বিচারের আশ্বাস দিয়েছেন।

Tags: জর্জ ফ্লয়েডপুলিশবিক্ষোভমার্কিন প্রেসিডেন্ট
Previous Post

ক্রিকেটে ‘করোনা-বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

Next Post

বাংলা সিনেমার বিস্ময়কর এক ঋতু

Next Post
বাংলা সিনেমার শিল্পীদের ছবি, সিনেমা সেটে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার বিস্ময়কর এক ঋতু

বাংলাদেশের সেনা বাহিনী আধুনিক ট্যাংক ও সেনা সদস্যদের সঙ্গে মহড়া দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বশান্তি রক্ষায় বলিষ্ঠ অবদান রাখতে বাংলাদেশ সদা প্রস্তুত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT