চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চিকিৎসা সরঞ্জাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 28, মে 2020
in বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা চিকিৎসা সরঞ্জাম বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্র মিলিটারির ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলা কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার অংশ হিসাবে কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের বিভাগীয় মেডিক্যাল অফিসার জনাব ইবনে সফি আব্দুল আহাদের নিকট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে পিপিই বিতরণ পরিকল্পনার দ্বিতীয় ধাপ এটি। গত ১১ মে বিতরণের প্রথম ধাপে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিকট পিপিই ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯’এর বিস্তার মোকাবেলার প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণে বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগগুলোর আওতায় দ্রুত রোগনির্ণয় উন্নত করা, জ্ঞান বৃদ্ধি, রোগ সম্পর্কিত গুজব ও ভুল ধারণা দূরীকরণ এবং বীরত্বপূর্ণ সম্মুখসারীর কর্মীদের সহায়তা প্রদানে ২৫.৭ মিলিয়ন ডলারের বেশী সহায়তা প্রদান করেছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক আজকে প্রদত্ত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ৭০০ কেএন ৯৫ সার্জিক্যাল মাস্ক, ৫০০ ও ২০০ মিলি বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৩০০ বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনায় ব্যবহৃত হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল (HAZMAT) স্যুট, ৫০টি মুখমণ্ডল সুরক্ষার শিল্ড, ৫০ পাউন্ড ব্লিচ পাউডার, ১০টি ইনফ্রারেড থার্মোমিটার, ৬টি জীবানুনাশক স্প্রেয়ার, এবং তিনটি রোগী দেখার মনিটর/পালস অক্সিমিটার মেশিন- যার সবই বাংলাদেশী বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে ক্রয় করা হয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চিকিৎসা সরঞ্জাম বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত কোভিড-১৯ চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতাল যারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ মোকাবেলা কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দিচ্ছে। এই পিপিইগুলো পাবার ফলে হাসপাতালের কর্মীরা কোভিড-১৯’এর বিস্তার রোধপূর্বক রোগীদের সেবা প্রদানকালে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বিভিন্ন কার্যক্রমের আওতায় চিকিৎসা বিষয়ক ঘাটতি চিহ্নিত করে সেগুলো পূরণে বাংলাদেশ সরকারের সাথে নিবিড় সহযোগিতার ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করছে। এরই অংশ হলো ঘোষিত কোভিড-১৯ চিকিৎসা সেবা কেন্দ্র এবং প্রাথমিক সেবাদানকারীদের জন্য পিপিই ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ। যুক্তরাষ্ট্রের অর্থায়নে বিতরণ পরিকল্পনার দ্বিতীয় ধাপে আজকে বিতরণকৃত পিপিইগুলো স্থানীয়ভাবে প্রস্তুত। অনেক উদ্যোগের অন্যতম এই বিতরণ বাংলাদেশী জনগণের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত অঙ্গীকার এবং আমাদের দু’দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শক্তিশালী অংশীদারিত্বের প্রকাশ।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকে যুক্তরাষ্ট্র সরকার সারা বিশ্বে জরুরী স্বাস্থ্যসেবা খাতে এবং মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা হিসাবে বিশেষত সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারী সংস্থাগুলোকে এই মহামারী মোকাবেলায় ৯০০ মিলিয়ন ডলারের অধিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। বিগত ২০ বছরের বেশী সময় ধরে বা্ংলাদেশকে দেয়া ১ বিলিয়ন ডলারের অধিক স্বাস্থ্য সহায়তার ধারাবাহিকতায় অতিরিক্ত ২৫.৭ মিলিয়ন ডলার সহায়তা সারা দেশে রোগের চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রমে ব্যয় হবে।

এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য মানসম্পন্ন জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।

স্থানীয় জনগণের মধ্যে কোভিড-১৯ এর বিস্তার রোধপূর্বক রোগীদের চিকিৎসা প্রদানে কর্মরত কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিতে পেরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গর্বিত বোধ করছে। এই হাসপাতালের সম্মুখসারীর গুরুত্বপূর্ণ কর্মীরা প্রাথমিক সেবাদানকারীদের সাথে কাজ করছে এবং প্রতিদিন অসাধারণ সেবা প্রদানের মাধ্যমে এই সংকট মোকাবেলা করে যাচ্ছে।

Tags: কোভিড-১৯
Previous Post

৩১ মে থেকে সীমিত পরিসরে নৌযান চলবে

Next Post

মায়ের দুধের ‘বিকল্প’ বিপণন বন্ধে ব্যর্থ বিভিন্ন দেশ

Next Post
মা ও শিশু, মা মুখে মাস্ক পরে, শিশুকে বুকের দুধ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের দুধের ‘বিকল্প’ বিপণন বন্ধে ব্যর্থ বিভিন্ন দেশ

লিবিয়া দেশের মানচিত্র, সাহারা মরুভূমি ও রাজধানী ট্রিপোলির অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT