চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা জয় করলেন ক্রিকেট কোচ আশিক

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:27 অপরাহ্ন 27, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট কোচ আশিক মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্যানের মাধ্যমে মনের শক্তি বাড়িয়ে করোনাকে জয় করলেন সাবেক ক্রিকেটার ও কোচ আশিকুর রহমান। হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গত ১২মে ভাইরাসে পজিটিভ হলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সুখবরটি আশিক নিজেই দিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। তবে আরও একবার নমুনা নেয়া হয়েছে। তৃতীয় দফা পরীক্ষার ফল নেগেটিভ আসলেই হাসপাতাল ছেড়ে সবুজবাগে নিজ বাসায় যেতে পারবেন। পরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।

গত ১২মে কাশি ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশিক। অবস্থা জটিল হওয়ায় কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া হয়। তার স্ত্রী ও দুই সন্তানের করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয় সঙ্গে সঙ্গেই। তাদের ফল নেগেটিভ আসে।

হাসপাতালের কেবিন নম্বর ‘১২১৫’তে দুই সপ্তাহ ধরে আছেন আশিক। নিয়মিত মেডিটেশন বা ধ্যান করছেন। জানালেন, ‘করোনা জয় করতে মনোবল অনেক গুরুত্বপূর্ণ। মনের শক্তি বাড়ানোর উপায় হল ধ্যান। যখন অক্সিজেন চলত তখনও ধ্যান করতাম। এটি খুব কাজে দিয়েছে। যার ভেতরে ভয়, আতঙ্ক বেশি কাজ করবে সে ক্ষতিগ্রস্ত হবে।’

‘হাসপাতালে কিছু আয়ুর্বেদিক চিকিৎসাও চলেছে। এলাচ, দারুচিনি, কালিজিরা, লবঙ্গ, আদা কেটলির পানিতে ছেড়ে গরম করে খেয়েছি। এটিও খুব কাজে দিয়েছে।’

পুরো হাসপাতালে ভর্তি প্রায় আড়াইশ কোভিড-১৯ রোগী। আশিকের কেবিনে ১২জন। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওয়ার্ডের দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান ও ইয়োগা করিয়েছেন তরুণ এ ক্রিকেট কোচ। অন্যান্য ওয়ার্ড থেকে মৃত্যুর খবর এলেও আশিক থাকাকালীন তার ওয়ার্ডে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

আশিক বললেন, ‘মানসিক শক্তি বাড়াতে ধ্যানের বিষয়টি আমি ছড়িয়ে দিতে চাই ছোটদের মাঝে। স্কুলে স্কুলে গিয়ে ক্যাম্পেইন করাতে চাই। এখন যারা বয়সভিত্তিক দলের ক্রিকেটার তাদের নিয়ে কাজ করতে চাই। অনেক প্রতিভাবান ক্রিকেটারও স্নায়ুচাপে ভুগে নিজেকে প্রত্যাশিত গন্তব্যে নিয়ে যেতে পারে না। ছোট থাকতেই ওদের নিয়ে কাজ করতে পারলে লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট। কারণ কয়েকবছর পর বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে।’

লকডাউনের শুরু থেকেই সবুজবাগে নিজের বাসায় অবস্থান করছিলেন আশিক। কিছুদিন পর অসহায় মানুষকে সাহায্য করতে বেরিয়ে পড়েন। নিজের বাসার আশ-পাশের দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেন। কিছুদিন পর বুকে ব্যথা অনুভব করেন। এরপর জ্বর ও কাশি আসায় পরিবার থেকে আলাদা হয়ে যান। শ্বাসকষ্ট দেখা দিলে ভর্তি হন হাসপাতালে।

আশিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। দীর্ঘকায় এ ডানহাতি পেসার ছিলেন দারুণ সম্ভাবনাময়। ইনজুরির কারণে খুব বেশিদূর এগোয়নি ক্যারিয়ার। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে অস্থায়ী কোচ হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় নারী ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ঘরোয়া যত লিগ আছে সবখানেই কোচ হিসেবে বিচরণ রয়েছে তার।

Tags: আশিককরোনাক্রিকেট কোচবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
Previous Post

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘কনসার্ট ফর রণেশ ঠাকুর’

Next Post

যদি চিকিৎসাই না মিলে তবে কাড়ি কাড়ি টাকা থেকে কী লাভ?

Next Post
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে হাসপাতালে কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যদি চিকিৎসাই না মিলে তবে কাড়ি কাড়ি টাকা থেকে কী লাভ?

কোহলি ও আনুশকা একসঙ্গে হাসিমুখে ছবি, প্রেমের সম্পর্কের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-আনুশকার বিচ্ছেদ চান বিজেপি নেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT