চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সুস্থ আছি’-বললেন সুজেয় শ্যাম, দোয়া চাইলেন মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 27, মে 2020
in বিনোদন
A A

বছর দুয়েক আগে ক্যানসার ধরা পড়েছিলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের শরীরে। তখন চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,‘ক্যানসার কেন, আমি মৃত্যুকেও ভয় করি না’!

বছর দুই ঘুরে এবার অন্য পরীক্ষার সামনে এই কণ্ঠযোদ্ধা। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন সুজেয় শ্যাম। এখন তাঁর শারীরিক অবস্থা ভালো হলেও করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ কিনা, তার পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন।

বুধবার দুপুরে হাসপাতাল থেকেই চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন সুজেয় শ্যাম। বলেন, আমি সুস্থ আছি। শরীরের অবস্থাও আগের চেয়ে ভাল। আজকে একটু পর করোনা পজিটিভ কিনা, তার জন্য নমুনা দিবো। সেজন্য অপেক্ষায় আছি।

বাবার সঙ্গে হাসপাতালে আছেন মেয়ে লিজা শ্যাম। তিনি জানালেন, বাবা সুস্থ আছেন। একটু পর করোনা টেস্টের জন্য নমুনা দিবেন। স্যাম্পল দেয়া শেষ হলে হাসপাতাল থেকে আমাদের রিলিজ দিয়ে দিবেন। এরপর রিপোর্ট হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া প্রার্থনা করে লিজা বলেন, অতীতেও সবার প্রার্থনা বাবার সাথে ছিলো। আশা করি এই যাত্রায়ও সবাই বাবার জন্য দোয়া করবেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘আয়রে মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’সহ বহু দেশাত্ববোধক গান লিখেছেন ও সুর করেছেন তিনি।

Tags: করোনাবেতারলিড বিনোদনসুজেয় শ্যামস্বাধীন বাংলা
Previous Post

আত্মহত্যা করেছেন ‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রী প্রেক্ষা মেহতা

Next Post

৪২ কর্মীর করোনা শনাক্ত, তামিলনাড়ুতে নোকিয়া কারখানা বন্ধ

Next Post
নোকিয়া লোগো ও মোবাইল ফোনের ছবি, কারখানা বন্ধের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২ কর্মীর করোনা শনাক্ত, তামিলনাড়ুতে নোকিয়া কারখানা বন্ধ

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT