চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসনের ‘পালিয়ে’ যাওয়া প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 24, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। যিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনেই পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

এবার নিজের করোনা উপসর্গ থাকার পরও লকডাউন ভেঙে পরিবার নিয়ে ২৬০ মাইল ভ্রমণ করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন। এই ঘটনার পর প্রধান উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগের দাবি উঠেছে। যদিও তিনি ‘স্পষ্টই’ জানিয়েছেন, পদত্যাগ  করবেন না।

ডমিনিক কামিংস দাবি করেছেন, ‘হঠাৎ করে তার স্ত্রীর করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়ায় শারীরিক উন্নতির জন্য লন্ডন থেকে ডারহাম ভ্রমণ করেন তারা।’

সেসময় তার সঙ্গে স্ত্রী ছাড়াও একমাত্র শিশু সন্তানও ছিল। প্রায় ২৬০ মাইল ভ্রমণ করেন তারা।

তিনি আরও বলেন, ‘মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে ভ্রমণ করে সঠিক কাজটি করেছেন। এতে কোনো সমস্যা দেখছেন না।’

এ ভ্রমণের খবর প্রকাশের পরপরই উঠেছে সমালোচনার ঝড় উঠে। তবে যাকে নিয়ে এই সমালোচনা, তিনি তা পাত্তাই দিচ্ছেন না। আর পদত্যাগের দাবিও উড়িয়ে দিয়েছেন।

দেশটির বিরোধীদল লেবার পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতারা ডমিনিক কামিংসের সমালোচনা করে বলছেন, সরকারি নির্দেশনা অবজ্ঞা করায় তার বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে।

এই কাজকে যুক্তিসঙ্গত ও আইনানুগ মন্তব্য করে ডমিনিক কামিংস বলছেন, ‘তিনি সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছেন কি না- সেটা নিয়ে কে চিন্তা করে? এখানে কাজটি যথার্থতা হয়েছে কি না, প্রশ্ন সেটা নিয়ে।’

গত ২৭ মার্চ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটবার্তায় নিজের শরীরে  করোনাভাইরাস পজেটিভ হওয়ার খবর জানান।

সেদিন অন্য কর্মকর্তাদের সঙ্গে ডমিনিক কামিংসও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন। কিন্তু জনসনের আক্রান্ত হওয়ার খবর শুনেই তিনি পেছনের দরজা দিয়ে বের হয়ে ছুটতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, বাঁ হাতে একটা ব্যাগ নিয়ে ডমিনিক কামিংস ছুটে পালিয়ে যাচ্ছেন।

Tags: করোনাকরোনাভাইরাসলকডাউন
Previous Post

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর

Next Post

হংকংয়ে চীনের নতুন পরিকল্পনায় বিশ্বজুড়ে নিন্দা, ক্ষোভ

Next Post
হংকং

হংকংয়ে চীনের নতুন পরিকল্পনায় বিশ্বজুড়ে নিন্দা, ক্ষোভ

ঈদ

দেশের কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদুল ফিতর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT