চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 23, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. নেকাব্বর নামে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ পুলিশ সদস্যের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

নগরীরর হালিশহর থানায় কর্মরত কনস্টেবল মো. নেকবার হোসেন (৪৫) ভোলা জেলার চরফ্যাশন থানার চর আফজাল গ্রামের কাঞ্চন আলীর ছেলে। তিনি হালিশহরের নয়া বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনা পজেটিভ হওয়ার পর ২২ মে হাসপাতালে ভর্তি হন মো. নেকাব্বর। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ১৪ মে জ্বর আসলে বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাকে। ১৬ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১জন পুলিশ সদস্য সহ ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৪৭৯জন। মৃত্যুবরণ করেছে ৫১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭৭জন।

দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৫২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৮৬ জন।

Tags: করোনাভাইরাসপুলিশ সদস্যের মৃত্যু
Previous Post

নেইমারের কোচ হতে মুখিয়ে সেতিয়েন

Next Post

করোনা পরিস্থিতিতে কৃষি: প্রেক্ষিত কৃষি শ্রমিক ও যান্ত্রিকীকরণ

Next Post

করোনা পরিস্থিতিতে কৃষি: প্রেক্ষিত কৃষি শ্রমিক ও যান্ত্রিকীকরণ

ফিতরা: কে কাকে কখন দেবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT