চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে চ্যানেল আই: সালাহউদ্দিন লাভলুর ৩ টেলিছবি, ৩ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 23, মে 2020
in বিনোদন
A A

গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

থাকছে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু স্পেশাল! এরমধ্যে থাকছে তাঁর নির্মিত ৩টি টেলিছবি এবং ৩টি নাটক:

তিন টেলিছবি:

লাইট হাউজ: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম। দেখানো হবে ঈদের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

বউ: রচনা মমিনুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তিন্নি, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের ৪র্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

গন্তব্যের দিকে: রচনা ফারুক হোসেন। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ৪টা ৩০ মিনিটে।

তিন নাটক:
নাটক ‘আবার যদি দেখা হয়’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে। কাজী শাহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় ও সারওয়াত আজাদ বৃষ্টি।

মাসুম রেজার রচনায় ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটক কমেডি নাটক ‘দি কাউ বয়‘তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুষমা সরকার ও আ খ ম হাসান। প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৯:৩৫ মিনিটে।

‘বাজিকর’ নাটকটি রচনা করেছেন ফারুক হোসেন এবং পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশিদ, কুসুম শিকদার, শহিদুজ্জামান সেলিম ও জয় আলাউদ্দিন। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

Tags: ঈদ ২০২০চ্যানেল আইবউলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
Previous Post

ঘরে থাকার ঈদের সাজ

Next Post

আইসিসির নতুন নিয়মে যা করা যাবে, যা যাবে না

Next Post

আইসিসির নতুন নিয়মে যা করা যাবে, যা যাবে না

করোনাভাইরাস: সুস্থ হলেন ৭২২ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT