চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার সৌদি আরবে ঈদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 22, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৪ মে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ ও আরব নিউজ।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করেছে। শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক আয়োজনের কথা রয়েছে। তবে কমিটির সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এই দেশগুলোতেও রোববার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

Tags: ঈদসৌদি আরবে ঈদ
Previous Post

করোনাভাইরাস: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে কোকা-কোলা ও কেয়ার বাংলাদেশ

Next Post

ঈদে বোনাস না পেয়ে হতাশ বিকেএমইএ’র কর্মকর্তা-কর্মচারীরা

Next Post
বিকেএমইএ লোগো ও নাম, বাংলাদেশের পোশাক শিল্পের সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে বোনাস না পেয়ে হতাশ বিকেএমইএ'র কর্মকর্তা-কর্মচারীরা

জুলিও কুরি শান্তি পদকে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক স্বীকৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT