চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ১১৫০ জনকে আর্থিক সহায়তা দিচ্ছে ছোট পর্দার চার সংগঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 21, মে 2020
in বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ ছোট পর্দার সমস্ত শুটিং। স্বচ্ছলদের সমস্যা পোহাতে না হলেও এতে বিপাকে পড়েছেন টেলিভিশন প্রোডাকশনের সঙ্গে জড়িত দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে করা অসচ্ছল শিল্পী ও কলাকুশলীরা।

শুরুতে তালিকা করে অসচ্ছল এমন ৪৯২ জনকে আর্থিক সহায়তা তুলে দিয়েছিলো ছোটপর্দার চার সংগঠন প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যকার সংঘ। এবার এই সংগঠনগুলোর উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেয়া হচ্ছে খাদ্য ও নগদ অর্থ।

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

এবার এই উদ্যোগে আন্তঃসংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস ও আমেরিকা প্রবাসী তার সতীর্থ অন্যান্য অভিনয়শিল্পীরা। দেশের অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের জন্য ইতোমধ্যে তারা অর্থ সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছেন। যা বৃহস্পতিবার তুলে দেয়া হয়েছে সর্বজন শ্রদ্ধেয় মামুনুর রশিদের হাতে।

এসময় মামুনুর রশিদ ছাড়াও উপস্থিত ছিলেন টেলিপ্যাব এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ড এর সভাপতি সালাহউদ্দিন লাভলু, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্নাসহ অনেকে।

দেশের এই দুর্যোগকালে দেশের বাইরে থেকে শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের জন্য টনি ডায়েস ও সকল প্রবাসী অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান সাজু মুনতাসির।

জানানো হয়, ঈদের আগেই তালিকাভুক্ত সকল শিল্পী ও কলাকুশলীদের হাতে খাদ্য ও নগদ অর্থ পৌঁছে যাবে।

Tags: টনি ডায়েসমামুনুর রশিদলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসাজু মুনতাসির
Previous Post

আম্পান: নৌকা ডুবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকের মৃত্যুতে শোক

Next Post

করোনা: কক্সবাজারে আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার চালু

Next Post

করোনা: কক্সবাজারে আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার চালু

ভাই-বোনের জমানো বৃত্তির টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT