চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ফারুকীর ৩ টেলিছবি, ২ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 20, মে 2020
in বিনোদন
A A

গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

থাকছে বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্পেশাল! এরমধ্যে থাকছে তাঁর নির্মিত ৩টি টেলিছবি এবং ২টি নাটক:

ফারুকীর তিনটি টেলিছবি হলো যথাক্রমে আয়েশা, ভোকাট্টা এবং চড়ুঁইভাতি। এছাড়া নাটক দুটি হলো তালপাতার সেপাই ও নিখোঁজ সংবাদ।

ঈদের দিন:
আয়েশা: গল্প আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘তালপাতার সেপাই’। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নাটকটি রচনা করেছেন গীতালি হাসান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী ও শিরিন আলম।

ঈদের তৃতীয় দিন:
ভোকাট্টা: রচনা ও পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয়ে আফজাল হোসেন, আফসানা মিমি, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি। দেখানো হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

মোস্তফা সরয়ার ফারুকীর হাস্য রসাত্মক ‘নিখোঁজ সংবাদ’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, সোহেল খান, শিরিন আলম ও মাসুদ সেজান।

ঈদের পঞ্চম দিন:
চড়ুঁইভাতি:
 রচনা আনিসুল হক, পরিচালনায় মোস্তফা সরয়ার ফারুকী। অপি করিম, মারজুক রাসেল, ইলোরা গহর। দেখানো হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

Tags: eid 2020অপি করিমআফজাল হোসেনআফসানা মিমিইলোরা গহরঈদ ২০২০ওয়াহিদা মল্লিক জলিচ্যানেল আইতালপাতার সেপাইতিশামারজুক রাসেলমোস্তফা সরয়ার ফারুকীরহমত আলীলিড বিনোদন
Previous Post

বলে জীবাণুনাশক ব্যবহার করতে চায় অস্ট্রেলিয়া

Next Post

করোনাভাইরাস: দুর্গতদের পাশে মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Next Post

করোনাভাইরাস: দুর্গতদের পাশে মেডিকেল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

করোনা-আম্পানের মধ্যেও মহাসড়ক ও নৌ ঘাটে জনস্রোত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT