চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেদিন শোষিত বাঙ্গালীর পক্ষে ছিলেন ফিদেল কাস্ত্রো

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
1:39 অপরাহ্ন 26, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

৯০ বছর বয়সে চলে গেলেন বিশ্বজুড়ে কমিউনিস্ট আন্দোলনের স্বপ্নের নায়ক কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ফিদেল কাস্ত্রো বাংলাদেশকে চিনতেন একটু আলাদা করে। বাংলাদেশের জাতির জনক ও প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ভিন্ন দৃষ্টিতেই দেখতেন।

বঙ্গবন্ধুকে কাস্ত্রো কতটা পছন্দ করতেন, তার কিছু উক্তিতেই ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে।

১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “পৃথিবী আজ দুইভাগে বিভক্ত। একভাগে শোষক শ্রেণী আরেকভাগে শোষিত। আমি শোষিতের দলে।”

এই ভাষণের পর কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক হয়। সেখানে তিনি শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, “তুমি আজ যে ভাষণ দিয়েছ, তারপর থেকে সাবধানে থেকো। আজ থেকে তোমাকে হত্যার জন্য একটি বুলেট তোমার পিছু নিয়েছে।”

বিচক্ষণ ফিদেল কাস্ত্রোর সেদিনের কথাটিই সত্য হয়ে যায় ঠিক দু’বছরের মাথায়।

ওই বৈঠক শেষে কাস্ত্রো বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিলেন, “আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তার ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো। এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।”

১৫ আগস্টের হামলায় বঙ্গবন্ধু নিহত হওয়ার পর শোক প্রকাশ করে কাস্ত্রো বলেন, “শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।”

Tags: ফিদেল কাস্ত্রোবঙ্গবন্ধু
Previous Post

ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

Next Post

সবার দোয়া চাইলেন নার্গিস

Next Post

সবার দোয়া চাইলেন নার্গিস

ফাইল ছবি

ভারতের মেয়েদের কাছে সালমাদের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT