চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের ২৬টি বাড়িতে অগ্নিসংযোগ করে লুট

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:10 অপরাহ্ন 14, মে 2020
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের অগ্নিসংযোগের পর তদন্তকারীরা ঘটনাস্থলে পরিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিলের খিলছাদেক গ্রামে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একদল অস্ত্রধারীর বিরুদ্ধে। তারা গ্রামের ২৬টি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে সম্পূর্ণ মালামাল লুট করা হয়েছে।

তাদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ২০ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে মনোয়ারা বেগম নামের পঞ্চাশোর্ধ এক নারী।

জানা গেছে, মাতামুহুরী নদীর তীরে জেগে উঠা চরের জায়গা দখল নিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এ তাণ্ডব ও লুটপাট চালায় সন্ত্রাসীরা।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসী জানান, দীর্ঘ কয়েকযুগ ধরে তাদের গ্রামের বিশাল অংশ মাতামুহুরী নদীর ভাঙনের কবলে পড়ে নদীতে বিলিন হয়ে যায়। কয়েকবছর ধরে নদীতে তলিয়ে যাওয়া সেই জায়গা দিনদিন চর জেগে উঠে। যাদের জায়গা জেগে উঠে তারা সেই জায়গায় বসতি গড়ে তোলে। কিন্তু নদীর ওপারে পাশ্ববর্তী ইউনিয়ন বরইতলীর গোবিন্দপুর গ্রামের সশস্ত্র লোকজন এপারে এসে বার বার জেগে উঠা জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালায়।

সর্বশেষ আজ বৃহস্পতিবার ভোররাতে সেহরী খাওয়ার পর পরই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী এসে একযোগে ২৬টি বসতবাড়িতে হামলা ও লুটপাট চালায়। নগদ টাকা, গবাদী পশু, ধান-চাল সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ফাঁকা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। পরে একযোগে সবকটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সব বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় কোটি টাকার মালামাল লুট ছাড়াও বেশ কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি করে তারা।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান,  এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে পঞ্চাশোর্ধ এক নারী। হামলায় ৫ জন গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদেরকে শনাক্তের চেষ্টা চলছে।

Previous Post

শেষ পর্যন্ত প্রকৃতিই কী করোনা থেকে বাঁচার শেষ ভরসা?

Next Post

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর প্রয়াণ

Next Post
প্রয়াণোত্তর স্মরণে ড. আনিসুজ্জামান এর ছবি, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর প্রয়াণ

করোনা পজেটিভ ‍ছিলেন ড. আনিসুজ্জামান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT