চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ঢাবি শিক্ষার্থীদের পাশে শিক্ষক সমিতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 14, মে 2020
in বাংলাদেশ
A A

করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীকে মানবিক ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মুঠোফোনে বিকাশ অথবা রকেটের মাধ্যমে দুই হাজার টাকা করে এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুই সংগঠনের সমন্বিত এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ এবং মহাসচিব রঞ্জন কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, বিশ্ব আজ করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে গত ২৫ মার্চ থেকে সরকারের আহ্বানে সকল মানুষ ঘরে থেকে করোনা প্রতিরোধে ভূমিকা রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ তাদের পরিবারের সাথে থেকে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ নিম্ন আয়ের পরিবার থেকে আগত। তাদের মধ্যে একটি অংশ সব সময় অর্থনৈতিক ঝুঁকিতে থাকে, যার সংখ্যা প্রায় ৪ হাজার, যা বর্তমান মোট শিক্ষার্থীদের দশ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়: বর্তমান পরিস্থিতিতে সেই সব শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কথা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত শিক্ষার্থীদের আর্থিক ও মানবিক সহযোগিতা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নের লক্ষে ইতিমধ্যে প্রতি শিক্ষার্থীকে ২০০০ টাকা করে প্রায় ১০০০ শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা বিকাশ/রকেট অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেয়া হয়েছে। এই উদ্যোগ চলমান রয়েছে।

আরও বলা হয়: সমন্বিতভাবে কাজটি করার জন্য ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকগণ, ডাকসু’র নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের তালিকা তৈরিতে সহযোগিতা করেছে।

শিক্ষক সমিতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন: আমাদের বিশ্বাস এই উদ্যোগের ফলে এসব শিক্ষার্থী ও তাদের পরিবার একটু হলেও উপকৃত হবে।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিট

Next Post

ভুয়া খবর ছড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে: সালমান

Next Post

ভুয়া খবর ছড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে: সালমান

শ্রমিকরা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনাস-বকেয়া ২০ মে’র মধ্যে পরিশোধের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT