চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈর্ষান্বিত প্রতিবেশীরা খুন করতে চাইত মেসিকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 14, মে 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসি তার দলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমোনের সমস্যায় ছোটবেলায় আকারে খুব একটা না বাড়লেও প্রতিভার প্রকাশে কমতি ছিল না লিওনেল মেসির মাঝে। শৈশবেই বল পায়ে সবাইকে কুপোকাত করে দেয়া মেসি নাকি প্রতিবেশী কিশোরদের কাছে ছিলেন গাত্রদাহের কারণ, এমন জানিয়েছেন তার চাচাতো ভাই ও ফ্ল্যামেঙ্গোর সাবেক ফুটবলার ম্যাক্সি বিয়ানুচ্চি। কেউ কেউ নাকি খেপে গিয়ে ছোট্ট মেসিকে খুনই করতে চাইতো বলছেন তিনি।

ছোট শরীর নিয়েও বড়দের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারতেন মেসি, ‘মহল্লায় ও(মেসি) যখন আমাদের সঙ্গে খেলত, আমরা সবাই ছিলাম ওর থেকে বড়। সবাই তখন বলত, ও পাগল, ওকে সরাও, নইলে কিন্তু খুন করে ফেলবো। সবাই চাইতো ওকে আঘাত করতে। কিন্তু ও এতেই মানিয়ে নিয়েছিল।’

‘ওর বয়স যখন আট কি নয়, একদিন শনিবারে সকালে উঠে ওকে খেলতে দেখি। অসাধারণ খেলছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না।’

শৈশবে নিউ ওয়েলস বয়েজের হয়ে খেলার পর ২০০১ সালে বার্সেলোনা পাড়ি জমান মেসি। এরপর থেকে অনেক আর্জেন্টাইনের বিশ্বাস, স্বদেশে ফিরে একই ক্লাবের হয়েই একদিন ক্যারিয়ার শেষ করবেন মেসি।

বিয়ানুচ্চিও চান তার ভাই শৈশবের ক্লাবে ফিরে আসুন, তবে নিরাপত্তার বিষয়টি জোরদার হলে তবেই মেসি ফিরবেন বলে জানিয়েছেন তিনি, ‘লিওর আর্জেন্টিনার প্রতি কী পরিমাণ দরদ সেটা মানুষ বুঝবে না। যদি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না থেকে থাকে তবে মেসি ফিরবেই, এতে কোনো সন্দেহ নেই। এই একটা বিষয়ই ওর ফেরায় বাধা হয়ে দাঁড়াবে।’

Tags: আর্জেন্টিনাবার্সামেসি
Previous Post

নিজের ভাষাকে শুদ্ধ করে বলতে, লিখতে ও পড়তে পারা চাই: ড. আনিসুজ্জামান

Next Post

ঈদে চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদের ৭ সিনেমা

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে হুমায়ূন আহমেদের সিনেমার পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদের ৭ সিনেমা

ঢাকায় যানজটের মধ্যে বিভিন্ন বাস ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT