চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জাপানে জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 13, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানে জনপ্রিয় সুমো কুস্তিগিরের প্রতিযোগিতা চলাকালে লড়াই।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে ২৮ বছর বয়সী এক জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু হয়েছে।

দেশটির সুমো অ্যাসোসিশনের বরাত দিয়ে বিবিসি নিশ্চিত করেছে এই মৃত্যুর সংবাদ।

জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ) জানায়, এই প্রথম কোনো কুস্তিগিরকে ভাইরাসটি আক্রান্ত করলো।

শোভুশি নামে পরিচিত ওই কুস্তিগিরের প্রকৃত নাম কিয়োতাকা সুটাকো। কোভিড-১৯ করোনায় আক্রান্ত হওযার ফলে দেহের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে।

জাপানের কিয়োডো সংবাদ জানায়, এই কুস্তিগিরের নমুনা পরীক্ষার পর ১০ এপ্রিল করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আক্রান্ত হওয়ার ৯ দিন পর তাকে ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

সুমো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাক্কাকু কিয়োডো নিউজকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, গত এক মাস ধরে তিনি অসুস্থতার সাথে লড়াই করেছেন। একজন দুঃসাহসী কুস্তিগিরের মতোই তিনি ভাইরাসের যন্ত্রণা সহ্য করেছেন এবং শেষ অবধি লড়াই করে গেছেন। আমি তার চিরশান্তি কামনা করছি।

জাপানে জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু, করোনা আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সে মারা যান. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে গত মাসে একজন সুমো কোচ এবং আরো ৫ জন কুস্তিগিরের দেহে করোনা পজিটিভি পাওয়ার সংবাদ জানায় সুমো অ্যাসোসিয়েশন।

বহু শতাব্দি ধরেই জাপানে ঐতিহ্যবাহী খেলা হিসেবে পরিচিত ‘সুমো কুস্তি’। এই খেলাকে যারা পেশা হিসেবে নেন, তারা সমাজে যেমন বেশ সম্মান পেয়ে থাকেন, তেমনই পেয়ে থাকেন উপঢৌকন, আগে এটার জন্য পৃষ্ঠপোষকদের নানা সহযোগিতাও থাকতো। সরকারিভাবেও সুমো কুস্তিগিরদের মর্যাদা দেওয়া হয় হতো। তবে সময়ের সাথে দেশটিতে এই খেলায় আগ্রহীদের সংখ্যা বেশ কমে এসেছে ইদানিং।

জাপানে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫,৯৬৮জন এবং মৃত্যু হয়েছে ৬৬৭ জনের।

গত মাসের শুরুতে দেশটির চিকিৎসকরা সতর্ক করে বলেছেন যে, ভাইরাস দ্রুত গতিতে বাড়লে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে।

Tags: করোনাকরোনাভাইরাসজাপানসুমো কুস্তিগির
Previous Post

ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এখন একেবারে অন্ধকার সময়: বিপ্লব সাহা

Next Post

লাইট, ক্যামেরা, হ্যান্ড স্যানিটাইজার!

Next Post
উচ্চ পাহাড়ে চিত্রনাট্য শুটিং সেট ও ক্যামেরা সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইট, ক্যামেরা, হ্যান্ড স্যানিটাইজার!

সাংবাদিক, প্রবাসী ও কর্মহীনদের জন্য প্রণোদনা ঘোষণা সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাংবাদিক, প্রবাসী ও কর্মহীনদের ১৫ হাজার টাকা করে প্রণোদনা দিন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT