চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় স্বস্তিতে রুমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 13, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার রুমানা উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে মেয়েদের ২০২১ বিশ্বকাপের বাছাইপর্ব। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তীতে সূচি ঠিক করে জানিয়ে দেয়া হবে। এমন খবরে ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ হতাশ নন, বরং খুশিই। কেননা বাছাইপর্ব পিছিয়ে যাওয়ায় লাভবান হবে বাংলাদেশের মেয়েরা!

সালমা খাতুনের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে মেয়েরা দেশে ফেরে গত ৪ মার্চ। নতুন করে অনুশীলন শুরুর আগেই সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ করে দেয় বিসিবি। করোনার বিস্তার বেড়ে চলায় প্রায় দুই মাস ধরে অনুশীলনের বাইরে ক্রিকেটাররা। বন্ধ সবধরনের খেলাধুলা।

সময় যতই গড়াচ্ছে দেশে করোনা শনাক্ত রোগী বাড়ছে। পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে সেটি সম্পর্কে ধারণা করতে পারছেন না কেউ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতই সমস্যার সমাধান সম্ভব নয়। আর মাঠে খেলা শুরু করা তো আরও পরের কথা।

আগের তারিখ অনুযায়ী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হলে প্রস্তুতি ছাড়াই খেলতে নামতে হতো বাংলাদেশ দলকে। আসরটি পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি রুমানা।

টাইগ্রেস অলরাউন্ডার বললেন, ‘মহামারীর এই সময়ে টুর্নামেন্ট স্থগিত হতে পারে এরকম একটা ধারণা করছিলাম। তবে নিশ্চিত ছিলাম না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। কারণ দীর্ঘদিন আমরা মাঠের বাইরে। ঘরে বসে যতই ফিটনেস নিয়ে কাজ করি না কেনো, মাঠে থেকে ফিটনেস নিয়ে কাজ করার মতো হচ্ছিল না।’

‘এখন অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে আশা করি। সেই সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পুরোপুরি ফিট হতে পারবে ক্রিকেটাররা। এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে আমাদের।’ বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা।

Tags: মেয়েদের বিশ্বকাপ বাছাইরুমানালিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের পোশাক শিল্প দু’বছর যুক্তরাষ্ট্রে শুল্কমু্ক্ত প্রবেশাধিকার চায়

Next Post

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা থেকে করোনাভাইরাস পরিস্থিতি সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু

বিসিসিআই কর্মকর্তাদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল বাতিলে ৪০ হাজার কোটি লোকসানে পড়বে বিসিসিআই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT