চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইট, ক্যামেরা, হ্যান্ড স্যানিটাইজার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 13, মে 2020
in বিনোদন
A A
উচ্চ পাহাড়ে চিত্রনাট্য শুটিং সেট ও ক্যামেরা সরঞ্জাম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় ধীরে ধীরে সব খুলছে। তবে হলিউড এখনও বন্ধ। ৯ লক্ষ ২৭ হাজার মানুষের কর্ম সংস্থান যেখানে, সেই ইন্ডাস্ট্রি নিস্তব্ধ হয়ে আছে বহুদিন ধরে।

করোনা পরিস্থিতি আরও একটু ভালো হলে লস অ্যাঞ্জেলসের টেলিভিশন, সিনেমা এবং সাউন্ড প্রোডাকশনের কাজ আবার শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। তবে সেক্ষেত্রে নতুন নিয়মকানুন মানতে হবে।

লস অ্যাঞ্জেলসের সিটি কাউন্সিল মেম্বার মিচ ও ফ্যারেল জানিয়েছেন, হলিউডের কার্যক্রম শুরু করতে বেশ কিছু সপ্তাহ লাগতে পারে। নিউ ইয়র্কের ক্ষেত্রে সময়টা আরও বেশি লাগবে।

তিনি বলেন, ‘শুটিয়ের সময় নিরাপত্তার সব ব্যবস্থা থাকতে হবে। মানুষ কাজে ফিরুক সেটা চাই, তবে পরিবেশ নিরাপদ থাকাও জরুরি।’

দুই মাস ধরে থেমে আছে হলিউড। সিনেমা হলগুলো বন্ধ। সেজন্য আর্থিক সংকটে আছেন এসব কাজে সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু কাজ যখন আবার শুরু করা হবে, তখন অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারার, পোশাক ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট সহ এসব পেশায় নিয়োজিত অনেকেরই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।

অভিনয়শিল্পীদেরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শুটিং শুরু হলে। সিনেমার দৃশ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা সবসময় সম্ভব হবে না। সিনেমার তারকাদের যেহেতু পিপিই পরে অভিনয় করা সম্ভব নয়, তাই ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করতে গেলেও করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে! এ বিষয়গুলোও মাথায় রাখতে হচ্ছে সংশ্লিষ্টদের।

বিশেষ স্যানিটাইজার স্প্রে করে সিনেমা হলের আসন পরিষ্কার করছেন কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ অ্যাকটরস’ ইকুইটি অ্যাসোসিয়েশনের সভাপতি কেট শিনডল বলেন, ‘আমাদের নতুন স্ট্যান্ডার্ডের প্রয়োজন হবে। কারণ এটা এমন এক জায়গা যেখানে কাজের খাতিরে সহকর্মীকে চুমু দেয়ার প্রয়োজন হতে পারে।’

পুরো বিশ্বের মতো হলিউডও স্বাভাবিক অবস্থায় ফেরার অপেক্ষায় আছে। কিন্তু, সেটা এতটা সহজ না। কারণ, ইন্ডাস্ট্রির কাজ শুরু করতে চাইলে স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে আগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে খুলতে হবে স্টুডিওগুলো। শুটিং সেটে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে, কর্মীদেরকে ঘন ঘন হাত ধোয়ার অবসর দিতে হবে, নিয়মিত শরীরের তাপমাত্রা মাপতে হবে এবং শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করতে হবে নিয়মিত।

সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, সব কার্যক্রম শুরু করার পর যদি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যায় এবং আবার সব বন্ধ করে দিতে হয়, তাহলে সেটাই সবচাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার হবে।

তাই নতুন করে শুটিং শুরু হলেও সংশ্লিষ্ট সকলের সুরক্ষার বিষয়টি সবার আগে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষার বিষয়টি মাথায় রেখে শুটিং সময়ের প্রচলিত ডিরেক্টর কল কিছুটা পরিবর্তন করে কেউ কেউ বলছেন, ‘লাইট, ক্যামেরা, হ্যান্ড স্যানিটাইজার!’

-এনবিসি নিউজ

Tags: করোনাভাইরাসক্যামেরালাইটলিড বিনোদনশুটিংস্যানিটাইজারহলিউড
Previous Post

করোনাভাইরাস: জাপানে জনপ্রিয় সুমো কুস্তিগিরের মৃত্যু

Next Post

‘সাংবাদিক, প্রবাসী ও কর্মহীনদের ১৫ হাজার টাকা করে প্রণোদনা দিন’

Next Post
সাংবাদিক, প্রবাসী ও কর্মহীনদের জন্য প্রণোদনা ঘোষণা সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাংবাদিক, প্রবাসী ও কর্মহীনদের ১৫ হাজার টাকা করে প্রণোদনা দিন’

বাংলাদেশের একজন নারী স্বাস্থ্য কর্মকর্তা মুখে মাস্ক পরে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT