চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: হোয়াইট হাউসের টাস্কফোর্সের ৩ সদস্য আইসোলেশনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 10, মে 2020
in আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড ১৯ আক্রান্তদের সংস্পর্শে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে করোনাভাইরাস মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের তিন সদস্যকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং করোনা মোকাবেলায় যিনি সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন, সেই ড. অ্যান্থনি ফৌসিও রয়েছেন।

তবে অ্যান্থনি ফৌসি তুলনামূলক কম ঝুঁকিতে আছেন বলে নিশ্চিত করেছে তার পরিচালিত প্রতিষ্ঠান  ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস।

ওই ইনস্টিটিউটের বরাত দিয়ে বিবিসি জানায়, ৭৯ বছর বয়সী এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ আপাতত নিজ বাড়িতে থেকে অনলাইনে কাজ চালিয়ে যেতে পারবেন। এসময় তার মাস্ক ব্যবহার করার প্রয়োজন আছে নিয়মিত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মতো ফৌসিরও প্রতিদিন করোনাভাইরাস টেস্ট করা হতো। এখন পর্যন্ত তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ।

অ্যান্থনি ফৌসির পাশাপাশি আইসোলেশনে যাওয়া টাস্কফোর্সের অপর দুই সদস্য হচ্ছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের কমিশনার স্টিভেন হ্যান। তাদেরকে সব নিয়ম মেনেই পুরোপুরি আইসোলেশনে থাকতে হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোভাইরাস আক্রান্ত হওয়ার পরদিনই সংস্পর্শে যাওয়া অন্যদেরও এই আইসোলেশনের খবর আসলো।

ফৌসির সঙ্গে টানাপোড়েনে সম্প্রতি ‘করোনা টাস্কফোর্স’ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। একদিন পরই অবস্থান থেকে সরে আসেন তিনি।

চীনে শুরু হলেও যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৩১৮ আর মারা গেছেন ৮০ হাজার ৪০ জন।

Tags: করোনাভাইরাসযুক্তরাষ্ট্র
Previous Post

‘ভয় পেয়েছেন’ মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি বিজেপি’র

Next Post

করোনাভাইরাস: হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ৭২ পুলিশ সদস্য

Next Post
পুলিশ সদস্যরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ৭২ পুলিশ সদস্য

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৮৮৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT