চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 09, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ সদস্যের ছবি, পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে প্রাণ হারালেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭)।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জালাল উদ্দিন খোকা শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল জালাল উদ্দিনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করানো  হয়। পরীক্ষায় তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা যান।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন: করোনাযুদ্ধে জালাল উদ্দিন খোকার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে  সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।

তিনি বলেন: পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

জানা যায়, জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাট গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

শনিবার পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন মানুষ। এদের মধ্যে মারা গেছেন ২১৬ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজর ৪১৪ জন।

Tags: করোনাপুলিশ সদস্যের মৃত্যু
Previous Post

এমন ‘কৃষক বন্ধু’ আরও চাই

Next Post

ফিফার ‘বদলি বাড়ানোর’ নিয়মে অখুশি কনমেবল

Next Post
ফুটবল ও মাস্ক মাঠে রাখা, খেলাধুলার প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার ‘বদলি বাড়ানোর’ নিয়মে অখুশি কনমেবল

জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তাদের বৈঠক, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT