চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশটি গ্রামে বিষাক্ত গ্যাস ছড়িয়ে কয়েকজন হতাহত, অনেকে অজ্ঞান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 07, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
রাস্তার উপর অচেতন নারী, পাশে একজন ব্যক্তি তাকে সহায়তা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপাতনামে বৃহস্পতিবার ভোররাতে একটি কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এক শিশুসহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় হাজারের উপরে মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলেও খবর আসছে। তাদের মধ্যে দুই শতাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্থান টাইমস সংবাদে প্রকাশ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন যে অন্ধ্র্প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে ও যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

খবরে আরও প্রকাশ, বৃহস্পতিবার ভোর রাত্রে এই গ্যাস লিক হয়ে গোপালাপট্টনমের এলজি পলিমার্স লিমিটেড কারখানায়। ভোর তিনটের সময় গ্যাস লিক হয়ে যখন অধিকাংশ মানুষ ঘুমাচ্ছিলেন। আচমকা তীব্র ঝাঁঝালো গন্ধে ঘুম ভেঙে যায়। রাস্তায় ছুটে আসেন মানুষ, কিন্তু তীব্র গন্ধের চোটে জ্ঞান হারিয়েছেন অনেকে। অন্যদিকে নিজেদের বাড়িতেই বেহুঁশ হয়ে পড়েন শিশু ও বয়স্করা, বলে জানিয়েছে সহকারী পুলিশ কমিশনার স্বরূপা রানী।

এনডিআরএফ-এর বিশেষ বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। কারখানার এক-থেকে দুই কিলোমিটারের মধ্যে আটকে পড়া অধিকাংশ মানুষকেই বার করে আনা হয়েছে। কীভাবে উদ্ধার কাজ হচ্ছে তা দেখভাল করার জন্য ঘটনাস্থলে আসছেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। লোকের প্রাণ বাঁচানোর জন্য যা দরকার হয় তা করুন, বলে নিজের পদস্থ আমলাদের নির্দেশ দিয়েছেন জগন।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে, প্রায় বিশটির বেশি গ্রামে ছড়িয়ে পড়েছে এই গ্যাস। স্থানীয় কালেক্টর বলেছেন যে ২০০জন অসুস্থ। অনেকেই ফোন তুলছেন না ও বাড়িক মধ্যে আছেন, এতে বাড়ছে উদ্বেগ। ওই অঞ্চলে দুপুর অবধি মানুষকে যেতে মানা করেছেন পদস্থ কর্তারা।

প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর আজ থেকে খোলার কথা ছিল এলজি পলিমার্স কোম্পানি। প্রথমে আগুন লেগে যায় ও তার থেকেই গ্যাস ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান।

Tags: বিষাক্ত গ্যাসভারত
Previous Post

গাজীপুরে পোশাক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

Next Post

সৎকাজে ইবাদতের পূর্ণতা

Next Post

সৎকাজে ইবাদতের পূর্ণতা

মোনেম মুন্নার পোর্ট্রেট, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোনেম মুন্নার জার্সির নিলাম শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT