চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আসছে, ক্রিকেটারদের দুশ্চিন্তা বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 06, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন অনেক ক্রিকেটার। রমজান মাসের একেকটি দিন অতিবাহিত হচ্ছে আর চিন্তা বাড়ছে তাদের। সামনে ঈদুল ফিতর, অথচ অনেকেরই নেই কোনো প্রস্তুতি। বেশিরভাগ ক্রিকেটারই ক্লাবের কাছ থেকে পাননি চুক্তির প্রথম ধাপের টাকা।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা লিগ। ১৫ ও ১৬ মার্চ প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে লিগ স্থগিতের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনায় সৃষ্ট দুর্যোগে প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের প্রায় একশ ক্রিকেটারকে বিসিবি এককালীন ৩০ হাজার টাকা দিয়েছে এপ্রিলের শুরুতে। মেয়েদের জাতীয় দল ও বিসিবির ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দেয়া হয় ২০ হাজার করে অনুদান। একমাস অতিবাহিত হওয়ায় ফুরিয়ে এসেছে টাকা। ঈদ তাই দুর্ভাবনার উপলক্ষ হয়ে সামনে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার জানান তাদের দুরবস্থার কথা।

সংকটকালীন সময়ে ‘ঈদ উপহার’ নিয়ে বিসিবি ক্রিকেটারদের পাশে আরেকবার দাঁড়াবে কিনা সেই প্রশ্ন ছিল নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি বিসিবির প্রধান নির্বাহী। বললেন, ‘এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। অবশ্যই বিসিবি দেশের সব ক্রিকেটারের অভিভাবক। তাদের ভালো-মন্দের চিন্তা আমরা করি এবং করবো।’

ঢাকা লিগ যদি এ মৌসুমে না হয় তাহলে সংকট আরও বড় হবে ক্রিকেটারদের। ১০মে থেকে শর্তসাপেক্ষে শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মাঠে খেলা গড়াতে লেগে যেতে পারে দীর্ঘ সময়।

লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানালেন, ঢাকা লিগ মাঠে গড়ানো নিয়ে কোনো আলাপ-আলোচনাই এখনো হয়নি। অগ্রগতি হলে জানাব।

Tags: ক্রিকেটারঢাকা প্রিমিয়ার লিগবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Next Post

করোনাভাইরাস: কৃষি যন্ত্রায়ণ নিয়ে সমসাময়িক ভাবনা

Next Post
কৃষি যন্ত্রের মাধ্যমে ধানক্ষেত পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কৃষি যন্ত্রায়ণ নিয়ে সমসাময়িক ভাবনা

চ্যানেল আই অনলাইন লোগো, শিশুদের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকাল ও বিদ্যানন্দ সমাচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT