চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের দাফন সম্পন্ন: এমন বিদায় দেখেনি বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 29, এপ্রিল 2020
in বিনোদন
A A
বলিউড তারকা ইরফানের দাফন অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও তার পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণত বলিউডের কোনো তারকার মৃত্যুতে অন্তিম যাত্রায় থাকে তারকাদের মিছিল। ঢল নামে ভক্ত অনুরাগীদের। কিন্তু এখন সময় খারাপ। লকডাউনে পুরো ভারত। আর এ কারণে রীতিমত হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে দাফন সম্পন্ন হলো দাপুটে অভিনেতা ইরফান খানের!

এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেউ! এমন অনাড়ম্বর বিদায় এর আগে দেখেনি বলিউড! ইরফান খানকে শেষ বিদায় দেয়ার সময় উপস্থিত ছিলেন দুই ছেলে বাবিল ও অয়নসহ পরিবারের পাঁচ সদস্য ও অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজন!

বুধবার দুপুর তিনটার দিকে ইরফান খানের দাফন সম্পন্ন হয় মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে। শেষকৃত্যের সময় তার পরিবার ও ঘনিষ্ঠ ক’জন বন্ধ উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্য ও কিছু ফটো সাংবাদিক ছাড়া করোনাকালে আর কেউ ছিলেন না।

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফান খানের। এরপর একবছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। সেটারই ইনফেকশন থেকে পুনর্বার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউড অভিনেতা ইরফান খানকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত শনিবার (২৫ এপ্রিল) মাকে হারিয়েছেন এই অভিনেতা। লকডাউনের কারণে জয়পুরে যেতে না পারায় ভিডিও কনফারেন্সে শেষকৃত্যে অংশ নিতে হয়েছে তাকে। সেই শোক কাটতে না কাটতেই এবার তিনি চলে গেলেন।

মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। করোনার কারণে ব্যবসা করতে পারেনি ছবিটি।

বলিউডে ইরফান খান তিন দশক ধরে কাজ করছেন। এরমধ্যে ৫০ এর বেশি হিন্দি ছবি, আঞ্চলিক ছবি ও হলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা চারবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। সিনেমায় সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে ইরফান খানকে পদ্মশ্রী দেয়া হয়।

Tags: ইরফান খানপ্রয়াণবলিউডলিড বিনোদন
Previous Post

রোহিঙ্গাদের দায়িত্ব বাংলাদেশ একা নেবে কেন?

Next Post

পোশাকের ক্রয়াদেশ বাতিল করবে না সুইডেন

Next Post

পোশাকের ক্রয়াদেশ বাতিল করবে না সুইডেন

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অফিস ভবন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া আগারওয়াল নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT