চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান কাটায় কৃষকের পাশে পুলিশ, ডিসি, ইউএনও এবং কৃষকদল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 24, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ধান কাটায় কৃষকদের পাশে পুলিশ, ইউএনও ও ডিসি, ছবি তিনটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারী করোনাভাইরাস এর প্রভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। অন্যদিকে মাঠে পেকেছে ধান। সেই ধান কেটে ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।

এমন প্রেক্ষাপটে দেশের বিভিন্ন সংগঠন কৃষকের ধান কেটে দিয়ে সহযোগিতা করছে। প্রথমেই এগিয়ে এসেছে ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় এবার দেশের বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে দিচ্ছে এবং ধান কাটার মেশিন দিয়ে সহযোগিতা করছে বিভিন্ন জেলার পুলিশ ও উপজেলা প্রশাসন। তাছাড়া ধান কাটায় যোগ দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলও।

সুনামগঞ্জ
সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় ধান কেটে সহযোগিতা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানসহ প্রতিনিধিরা। তারা কৃষক-শ্রমিকদের উৎসাহ প্রদানের জন্য রাতে জলভাঙ্গা হাওরে গিয়ে এক কৃষকের ধান কেটে দেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৪০টি কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যেন কৃষকরা দ্রুত ধান কাটতে পারেন তার জন্য ধান কাটার জন্য কৃষকদের উৎসাহ প্রদান করছেন জেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, আমরা চাচ্ছি কৃষকের শতভাগ ধান বন্যার আগে ঘরে তোলার ব্যবস্থা হোক। এতে কৃষকরা শান্তিতে থাকতে পারবেন।

এ বছর সুনামগঞ্জের ১১টি উপজেলার ছোট-বড় ১৫৪টি হাওরে দুই লাখ ২০ হাজার ৯৪৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩লাখ মেট্রিক টন।

পিরোজপুর
জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর লক্ষে পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের মাঝে ফসল কর্তনও মাড়াই যন্ত্র (কম্বাইন হারভেস্টার মেশিন) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার।এ উপজেলায় চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে ফসল কর্তন ও মাড়াই যন্ত্র(কম্বাইন হারভেস্টার মেশিন) বিতরণ করছে। তারই অংশ হিসেবে নাজিরপুরে এই মেশিন বিতরণ করা হলো। যাতে করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট দেখা না দেয়। এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কম খরচে কৃষকরা ধান কাটতে পারবেন।

শেরপুর
বাইরের জেলার সাথে শেরপুরের যোগাযোগ প্রায় বন্ধ। একপ্রকার ঘরবন্দি জীবনযাপন চলছে। কাজ না থাকায় বিপাকে পড়তে হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের। এরই মধ্যে বোরো ধান পাকতে শুরু করেছে। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে ধানকাটা ও মাড়াই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। তবে শেরপুর জেলা পুলিশ রীতিমতো উৎসব করে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছানো এমনকি মাড়াই করে গোলায় তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা বাজিতখিলার বালিয়া গ্রামের কৃষক ছামেদুল হকের ৪০ শতক জমির ধান কাটার মধ্যদিয়ে ধানকাটা উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

এদিন বিকেলে নকলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক আবু রায়হানের ৬৫ শতক জমির পাকা ধানও কাটা হয়। জেলা পুলিশের মহতি এ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। পুলিশ ও স্বেচ্ছাসেবীরা ধান কেটে দেওয়ায় খুশি কৃষকরা।

জেলায় এবার প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। বড় কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকও কৃষি কর্মকর্তারা।

গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর কৃষকদলের কর্মীরা শ্রমিক না পাওয়া অসহায় কৃষকের ধান কেটে দিয়ে সহযোগিতা করেছেন।

শুক্রবার উপজেলার শ্রীপুরে কৃষকদলের ৩০জনের একটি কর্মীবাহিনী নিয়ে আলম নামের এক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

এসময় ধান কাটায় নেতৃত্ব দেন করেন কেন্দ্রীয় কৃষক দলের  সদস্য ও বোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি ইব্রাহীম।

তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার কৃষকের জমির বোর ধান পেকে রয়েছে। তারা শ্রমিকের অভাবে তাদের পাকা ধান কাটতে পারছেন না। দেশে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিভিন্ন এলাকায় লকডাউনের কারণে  এক এলাকার লোক অন্য এলাকায় যাতায়াত বন্ধ রয়েছে। এ জন্য গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় আমরা কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি। কালিয়াকৈরের যেখানেই শ্রমিকের অভাবে কৃষকরা তাদের ফসল কাটতে পারবেন না তারা সেখানেই কৃষকদলের কর্মীরা গিয়ে ফসল কাটায় সহযোগিতা করবেন।

Tags: করোনাভাইরাসকৃষকধান
Previous Post

ধান কেটে দিলে মজুরির সাথে মিলবে ত্রাণ

Next Post

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০৩

Next Post
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা থেকে করোনা পরিস্থিতি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০৩

Bags of rice stacked in a warehouse for distribution in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ চোরদের শাস্তি হয়েছে আদৌ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT