চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. সা’দত হুসাইন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 22, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রয়াত ড. সা'দত হুসাইন, বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

৭৩ বছর বয়সী সা’দত গত ১৩ এপ্রিল ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সাবেক এ আমলা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,  বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে রাজধানীর নিকুঞ্জের নতুন কবরস্থানে দাফন করা হবে তাকে।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারে হয়ে কাজ করা ড. সা’দত হুসাইন ১৯৪৬ সালে নোয়াখালীতে জন্ম গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পাস করে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা (পিএইচডি) লাভ করেন তিনি।

২০০২ থেকে ২০০০৫ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এই আমলার চাকরি জীবন শুরু হয় ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদানের মাধ্যমে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত সা’দাত হোসেন পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Tags: পাবলিক সার্ভিস কমিশনপিএসসি
Previous Post

ওআইসিভুক্ত দেশগুলোতে শ্রমিকদের সুরক্ষা চেয়েছে বাংলাদেশ

Next Post

২০ লাখে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ লাখে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি

অ্যামস্টারডাম স্টেডিয়ামে ফুটবল ম্যাচে খেলোয়াড়দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতিলের পথে ডাচ লিগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT