চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্ঞানীগুণীদের বিষয়

শামীমা খানম by শামীমা খানম
6:10 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in মতামত
A A
বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোড়ন সৃষ্টি করা কোনো ঘটনা না ঘটলে অলস বাঙালির প্রহর কাটে না। কাজের চাইতে গালগপ্প নিয়ে থাকতেই তাদের বেশি আগ্রহ। করোনাভাইরাসে সমগ্রদেশ আছে এক ভয়ানক ঝুঁকির মধ্যে। কিন্তু কিছু অসচেতন মানুষ আছে, যাদের ভেতরে বিষয়টা নিয়ে কোনো ভাবান্তর নেই। যাদের অজ্ঞতার কারণে দেশের আজ এই পরিণতি। বরং করোনাভাইরাস নিয়ে চলছে নানারকমের কটূক্তি, কৌতুক ও গুজব। এসব চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লোকের মুখে মুখে।

৮ মার্চ তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানার পর থেকেই গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চলছে। এমনকি জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গান দিয়েও সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়েছে প্রচার মাধ্যমগুলো। এসবের মধ্যেই আবার ইটালি ফেরত ভাইরাস আক্রান্ত তিন ব্যক্তি অনায়াসে ঘুরে বেড়ালো দাওয়াত খেলো।

২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর মানুষ যেই হারে স্থানান্তরিত হতে লাগলো, যেন ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি যাওয়া। অফিস ছুটি, বাচ্চাদেরও স্কুল বন্ধ, তাই অবকাশ যাপনে অনেকেই ছুটে গেলেন পর্যটনকেন্দ্রে।

সারাদেশে সাধারণ লকডাউন ঘোষণা করা হলো। মানুষ লকডাউন অমান্য করে যখন ঘরের বাইরে যেতে লাগলো, তখন জনগণের প্রতি কঠোরতা বাড়িয়ে দেওয়া হলো। মাঠ পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হলো। কথায় আছে ‘চোরায় না শোনে ধর্মের কাহিনী।’ নিষেধাজ্ঞা না মেনে তারা বাইরে যেতেই থাকলো। তারা বলতে, বিশেষ করে গ্রামের ৫০/৬০ বছর বয়সের লোকজন কেউ দাদা,নানা,চাচা বা মাতুব্বর পর্যায়ের। তাদের সাংসারিক কাজের কোনো চাপ নেই। তবে তাদের একটি কাজ তা হলো চায়ের দোকানে বসে সংবাদ থেকে শুরু করে নানান বিষয়ে আলোচনা সমালোচনায় মশগুল থাকা, সরকার কিংবা সরকার প্রধান কী কী ভুল ত্রুটি করলো তা নিয়ে গবেষণা।

এই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট সায়মা রহমান একজন মুরুব্বিকে কান ধরে উঠ-বস করালেন, তাদের প্রতি ওইরকম আচরণ অনেকেই মেনে নিতে পারেনি। পিতৃতুল্য মনে হয়েছে। যাইহোক,এই ব্যাপারে উদাহরণ কিংবা যুক্তিতর্কে যেতে চাই না। তবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সেদিন সায়মা রহমান যা করছিলেন তা যথার্থ মনে করলে আজ পরিস্থিতি অনেকাংশেই নিয়ন্ত্রণে থাকতো।

সবশেষে ৩ এপ্রিল পোশাক শ্রমিকরা চাকরি বাঁচাতে, বেতনভাতা পেতে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ঢাকায় এসে পৌঁছালেন। অসহায় অবোধ মানুষগুলো বুঝতে পারলেন না যে, জীবন যদি না বাঁচে তো কী হবে জীবিকায়! এখন চলছে পোশাক কারখানার সামনে জমায়েত হয়ে অসহায় শ্রমিকদের বেতন আদায়ের আন্দোলন। চলছে চেয়ারম্যান, মেম্বারদের চাল চুরির ধুম।

মাননীয়া প্রধানমন্ত্রী এই দুর্যোগে গরিব-দুঃখী,অসহায়দের জন্য চালসহ জীবন ধারনের খাদ্য সামগ্রী বিনামুল্যে বিতরণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দেশে খাদ্য যথেষ্ট মজুত আছে। দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে চলেছে। এরই মধ্যে আকষ্মিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ। যার দরুণ ভাইরাস প্রতিরোধ করার মতো পূর্ব প্রস্তুতি না থাকাটাই স্বাভাবিক। এই অবস্থায় জ্ঞানী গুণীজনেরা সরকারের পাশে থেকে গঠনমূলক যৌক্তিক পরামর্শ দেবেন, এমনটাই তো আবশ্যক। তা না হয়ে চলছে নানা ঋষির নানা মত। সরকারের ভুলত্রুটি নিয়ে কেউ কেউ রাগে-ক্ষভে-অভিমানে মৌন হয়ে আছেন। একদল সুযোগ সুবিধার পায়তারায় তোষামোদে মত্ত। তবে এই মূহুর্তে গঠনমূলক সমালোচনাটাই একান্ত প্রয়োজন।

এইক্ষেত্রে সেই প্রবাদটিই বলা যায়— মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রুও ভালো।
হায় দেশ! অসচেতনতা আর খামখেয়ালির জন্য দেশ আজ মহামারির ঝুঁকিতে।

সবশেষে বুকভরা একরাশ বেদনা আর হাহাকার নিয়ে স্যালুট জানাই তাদের, যারা করোনাভাইরাস প্রতিরোধ নামক যুদ্ধে জীবন দিয়েছেন আর জীবনের ঝুঁকি নিয়ে যারা নিরন্তন কাজ করে চলেছেন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: করোনাভাইরাসলকডাউন
Previous Post

হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ

Next Post

নিত্যপণ্যের উৎপাদন ও সরবরাহে ব্যাংকিং সহযোগিতার নির্দেশ

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, আধুনিক স্থাপনা ও নিরাপত্তা গেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের উৎপাদন ও সরবরাহে ব্যাংকিং সহযোগিতার নির্দেশ

সত্য বলা যাবে না?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT