চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সঙ্কটকালে পাপারাজ্জিদের পাশে হৃতিক-রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 18, এপ্রিল 2020
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য হৃতিক-রোহিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে পাপারাজ্জিদের কাছ থেকে পালিয়ে বাঁচতে চান বলিউড তারকারা, অথচ করোনার এই সঙ্কটকালে তাদের পাশে দাঁড়ালেন বলিউডের তারকা অভিনেতা হৃতিক রোশান ও নির্মাতা রোহিত শেঠি।

ভারতে লকডাউনের কারণে তারকারা গৃহবন্দি, ফলে রুটি-রুজি বন্ধ হওয়ার অবস্থা মুম্বাইয়ের কয়েক শো অসচ্ছল পাপারাজ্জির। আর তাদের এই সঙ্কটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকা হৃতিক রোশান ও রোহিত শেঠি।

বিষয়টি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি। ভাইরাল ভায়ানি লিখেছেন, আমার একটা বড় টিম রয়েছে, যারা রাস্তায় বের হয়ে প্রতিদিন তারকাদের ছবি তোলেন। কিন্তু করোনার এই পরিস্থিতিতে আমাদের আয়ের সেই উৎস পুরোপুরি বন্ধ। আমার নিজের পরিবার ছাড়াও আরও ১৫ জন রয়েছেন, যাদের উপার্জন সম্পূর্ণ নির্ভরশীল আমার ছবির সাবস্ক্রিপশন ও ইনস্টাগ্রাম পোস্টের উপর। বেগতিক এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন হৃতিক রোশান। তিনি বেশ কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

একই প্রসঙ্গে রোহিত শেঠিকে নিয়ে ভাইরাল ভায়ানি আরেকটি পোস্টে লিখেছেন, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কঠিন সময়। এই রকম কঠিন পরিস্থিতিতে সিনে এমপ্লয়িজদের প্রতি আগেই সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন রোহিত শেঠি, এবার আমাদের দিকেও তিনি সাহায্যের হাত বাড়ালেন। অন্তর থেকে রোহিত শেঠিকে ধন্যবাদ জানাই সরাসরি পাপারাজ্জিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাঁদের পরিবারের পাশে দাড়ানোর জন্য’।

এদিকে করোনা সঙ্কটে শুরু থেকেই দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছেন হৃতিক। পাশাপাশি  মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) কর্মীদের জন্য ২০ লক্ষ মাস্কও কিনে দিয়েছেন এই অভিনেতা। একই সাথে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বয়স্ক ও দিনমজুরদের জন্য ১.২ লক্ষ খাবারের প্যাকেট বিতরণের উদ্যোগ নিয়েছেন কৃষ খ্যাত এই সুপারস্টার।

Tags: করোনা ভাইরাসপাপারাজ্জিফটোগ্রাফাররোহিতরোহিত শেঠিহৃতিকহৃত্বিক রোশন
Previous Post

করোনাভাইরাস: সামাজিক দূরত্বের এ সময় এক জানাজায় লাখো মানুষ

Next Post

চুরি করতে গিয়ে আটক আওয়ামী লীগ নেতা, পুলিশে সোপর্দ

Next Post
আটক আওয়ামী লীগ নেতার চুরি করার চেষ্টা, পুলিশে সোপর্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরি করতে গিয়ে আটক আওয়ামী লীগ নেতা, পুলিশে সোপর্দ

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT