চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
11:20 পূর্বাহ্ন 17, এপ্রিল 2020
in জনপদ, রাঙ্গামাটি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা ১ জন এবং রাজস্থলীতে ১ জন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ির আইসোলেশনে থাকা মোঃ ইমাম উদ্দিন (১৮) কে চট্টগ্রাম নেয়ার পথে এবং রাজস্থলীর থুইসাসিং মারমা (২১) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বাঘাইছড়ির মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আগেই চট্টগ্রাম পাঠানো হয়েছে। রাজস্থলীর মৃত যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা সন্দেহে ইমাম উদ্দিনকে আইসোলেশনে রাখা হয়। তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে তাকে অ্যাম্বুলেন্স যোগে তাকে চট্টগ্রামে করোনা ইউনিটে পাঠানো হলে চট্টগ্রামে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, মৃত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় তার চিকিৎসা নেয়া দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে এবং রোগীর বাড়িসহ আশপাশের সবাইকে হোমকোয়ারেন্টাইন করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

আর থুইসাসিং মারমা চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরিরত অবস্থায় ছিলো। দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সে ১২ দিন আগে চট্টগ্রাম থেকে নিজবাড়ী বাঙ্গালহালিয়ায় চলে আসে।

বৃহস্পতিবার বিকালেও সে খেলার মাঠে খেলাধুলা করে এবং বাজারে ঘোরাঘুরি করে। এরপর রাতেই সে মৃত্যুবরণ করে। রাজস্থলী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহ্লা অং মারমা শুক্রবার সকালে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ করেছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ ইফতেখার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন রোগীর শরীরে করোনার উপসর্গের ব্যাপক উপস্থিতি ছিলো, আমরা তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে প্রেরণ করেছি। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরাঙ্গামাটি
Previous Post

করোনাভাইরাস: কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

Next Post

বৈদ্যনাথতলার আম্রকাননে যে দিনটি হয়েছিল ইতিহাস

Next Post

বৈদ্যনাথতলার আম্রকাননে যে দিনটি হয়েছিল ইতিহাস

অস্কার মনোনীত সিনেমাটোগ্রাফার, ছবি, কালো-সাদা, পেশাদার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: অস্কার মনোনীত সিনেমাটোগ্রাফারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT