জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুরে দু’জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হওয়ার প্রেক্ষিতে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ রাত ১০টা থেকে তা কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
বৃহস্পতিবার করোনাভাইরাস দুজনের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা। আক্রান্তরা হলেন, জেলার কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের ওবাইদুর ও একই গ্রামের মোকলেছুর রহমান।
সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, আজ রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরি হতে ২৩টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২১টি নমুনা নেগেটিভ ও ২টি পজিটিভ রেজাল্ট রয়েছে। যাদের পজেটিভ এসেছে তারা নারায়ণগঞ্জ ফেরত কালাইয়ের জিন্দাপুরের বাসিন্দা।
করোনা শনাক্ত হওয়ার পর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে পরিবারসহ আক্কেলপুরের গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।









