চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ধাপে ধাপে রাজ্যগুলো খোলার পরামর্শ ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 17, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে এখনও কোভিড-১৯ এর বিস্তার অব্যাহত আছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নরদের কয়েক মাসে ধাপে ধাপে রাজ্যগুলোর অর্থনীতি পুনরায় চালু করার পরিকল্পনা দিয়েছেন।

ট্রাম্পের ‘আবার আমেরিকা খোলা’র নির্দেশিকায় তিনটি ধাপ রয়েছে, সেখানে ধীরে ধীরে লকডাউন খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

ট্রাম্প গভর্নরদের বলেন, তারা নিজেরাই এই পদ্ধতি অনুসরণ করবে ফেডারেল সরকারের সহায়তায়।

বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, যুদ্ধের সামনের সারিতে আছে আবার আমেরিকা খোলা। আমেরিকা খুলতে চায়, আমেরিকানরাও খুলতে চান। জাতীয় বন্ধ অবস্থা কখনোই দীর্ঘসময়ব্যাপী টেকসই সমাধান নয়।

তিনি যোগ করেন, এই ধরনের দীর্ঘ লকডাউন জনস্বাস্থ্য খুবই ঝুঁকিতে ফেলছে। এর ফলে মাদকাসক্তি, মদ্যপান, হৃদরোগ এবং অন্যান্য শারিরীক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, পরিস্থিতি অনুমতি দিলে সুস্থরা আবার কাজে ফিরতে পারবে। আর যদি কেউ অসুস্থ বোধ করে তাহলে তাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘরেই থাকতে হবে।

আবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি খোলার কাজটা একবার একটি সচেতন ধাপের মাধ্যমে হবে।

প্রশাসনের ১৮ পাতার নির্দেশনায় তিনধাপে রাজ্যের অর্থনীতি পুনরায় চালু করার পরামর্শ দেওয়া হয়। প্রত্যেকটা ধাপের ব্যাপ্তি ১৪ দিনের। এই তিনধাপেই বেশ কিছু পরামর্শ রয়েছে যেমন ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিত দূরত্ব নিশ্চিত করা, পরীক্ষণ এবং যোগাযোগ ট্রেস করা।

প্রথম ধাপে এখনকার মতোই অপ্রয়োজনীয় সফর এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে বড় বড় জায়গা যেমন রেস্টুরেন্ট, প্রার্থনাঘর, খেলার জায়গা শক্ত সামাজিক দূরত্বের প্রটোকলের মধ্যে আবার খোলা রাখা যেতে পারে। যদি আবার করোনার বিস্তার না ঘটে তাহলে জরুরি নয় এমন সফরও চালু করা যাবে। তখন স্কুল খোলা যেতে পারে এবং বারও খোলা যেতে পারে, এক ঘরে কম মানুষ রেখে।

এরপর তৃতীয় ধাপে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ একে অন্যের সঙ্গে মিশতে পারে। তখন হাসপাতালে আবার যাওয়া যেতে পারে। কয়েকটি এলাকাকে স্বাভাবিক জীবনে ফেরার কাজ শুরু করতে মাসব্যাপী বিশ্লেষণ চলেছে।

হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর ড. দেবোরাহ ব্রিক্স বলেন, তিনধাপে যেহেতু করা হবে, অনেক অনেক কর্মীকে কাজে ফেরানো যাবে। তৃতীয় ধাপে নতুন স্বাভাবিকরা বাইরে আসবেন আর ঝুঁকিতে থাকারা ভীড় এড়িয়ে চলবেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ৬৫৪,৩০১ জন নিশ্চিত করোনাভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছে ৩২,১৮৬ জন। কয়েকটি রাজ্য এই মাসে খোলারই পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২২ লাখ। আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।

Tags: করোনা ভাইরাসকরোনাকরোনাভাইরাসডোনাল্ড ট্রাম্প
Previous Post

করোনাভাইরাস: সারাবিশ্বে আক্রান্ত ২১ লাখ ৮২ হাজার

Next Post

বিশ্বকাপের আশাটা রেখেই কর্মীদের ছুটি দিচ্ছে অস্ট্রেলিয়া

Next Post

বিশ্বকাপের আশাটা রেখেই কর্মীদের ছুটি দিচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের রাজধানীর একটি হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট দুজনের করোনা শনাক্ত, পুরো জেলা লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT