চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৈরবে দেড় কোটি টাকার চাল ও বস্তার হদিস নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 16, এপ্রিল 2020
in - সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
ভৈরবে চালের গুদামে দেড় কোটি টাকার চালের বস্তা stacked. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরব সরকারি খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি গুদামে ৮১ টন চাল ও ১ লাখ ৭৬ হাজার ৪২৬টি নতুন খালি বস্তার হদিস পায়নি। সেগুলো গুদামে মজুদ নেই। সরকারি হিসাবে এর মূল্য দেড় কোটি টাকারও বেশি।

সম্প্রতি ভৈরবে খাদ্যগুদামের তদন্ত কমিটির রিপোর্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে জানা গেছে, গুদামে ৮১ টন চাল ও ১ লাখ ৭৬ হাজার নতুন খালি বস্তার মজুদ কম পাওয়া গেছে। যার সরকারি মূল্য ১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা।

তার মধ্য চালের মূল্য ২৯ লাখ ১৬ হাজার টাকা এবং খালি বস্তা ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা। ভৈরব খাদ্য গুদামে ৮টি গোডাউন রয়েছে। তার মধ্য ৬টি গুদামের মজুদ মালামাল গণনা করে উল্লিখিত চাল ও বস্তা কম পায় তদন্ত কমিটি।

৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট খোদাদাদ হোসেন জানান, ৬টি গুদামের মজুদ পরীক্ষা করে উল্লিখিত চাল ও বস্তা কম পাওয়া গেছে। আরও দুটি গুদাম সিলগালা রয়েছে। এ দুটি গুদামের মাল আদালতের অনুমতি পাওয়ার পর গণনা করা হবে।

জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, তদন্ত প্রতিবেদন তিনি পেয়েছেন। তদন্তে গুদামে ৮১ টন চাল ও ১ লাখ ৭৬ হাজার নতুন খালি বস্তার মজুদ কম পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পরপরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে তদন্ত রিপোর্টটি ঢাকার খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে তিনি জানান।

গত ২১ মার্চ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সারোয়ার মাহমুদ আকস্মিকভাবে ভৈরব সরকারি খাদ্য গুদাম পরিদর্শনে আসেন। তিনি ২ ও ৩ নম্বর গুদামে চালের খামালের ভেতরে ফাঁকা দেখতে পেয়ে দুটি গুদাম সিলগালা করে দেন। এ ছাড়া গুদামের সীমানা প্রাচীর ভেঙে একটি চালকলের রাস্তা দেখতে পান। রাস্তাটি দ্রুত বন্ধ করতে কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেন। পরদিন দুপুরে রাস্তাটি বন্ধ করতে এসে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন ভূঁইয়া দেখতে পান- সিলগালা গুদাম খুলে ভেতরে শ্রমিকরা কাজ করছে। এ ঘটনায় ১০ শ্রমিকসহ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ও ঠিকাদার ফারদুল্লাহকে আটক করা হয়। রাতেই ডিজির নির্দেশে তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

পরে কিশোরগঞ্জের ভৈরবে খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়। তবে কোন এক অজানা কারণে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেনকে বদলি করা হলেও তিনি এখনো বদলি করা কর্মস্থল ঝালকাঠি তে যোগদান করেন নি। কোন ধরণের লিখিত নির্দেশ ছাড়া এখনো কিশোরগঞ্জের দায়িত্ব পালন করছেন।

Previous Post

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত আইজিপির সৌজন্য সাক্ষাত

Next Post

করোনাভাইরাস: হলিউডে ২০২১ পর্যন্ত কনসার্ট ও ইভেন্টে নিষেধাজ্ঞা

Next Post
হলিউডের চিহ্ন, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: হলিউডে ২০২১ পর্যন্ত কনসার্ট ও ইভেন্টে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের ক্ষুদ্র জীবাণু, মহামারীর চিহ্নিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু, নতুন করে শনাক্ত ৮ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT