চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: থেমে গেল হলিউড দম্পতির পথচলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 15, এপ্রিল 2020
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছরের কিছু সময় আগে অভিনেত্রী লাইনি একদিন আশির দশকের টিভি শো ‘চায়না বিচ’র শুটিং সেটে হাঁটছিলেন। ছোটখাটো একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন তিনি। পরিচয় হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ল্যারি লেরনের এর সাথে। এরপর প্রেম ও বিয়ে। কিন্তু করোনা কেড়ে নিল তাদের সুখ। ১ এপ্রিল ৭১ বছর বয়সে চলে গেলেন ল্যারি লেরনের।

লাইনি লেরন বলেন, ‘আমরা ভালো বন্ধু ছিলাম। সবকিছুই একসঙ্গে করতাম, সব। যেন এক শরীর। ও সেভাবেই থাকবে আমার মাঝে।’

তিনি জানান, তারা দুজনেই মার্চের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করেননি। তাদের লক্ষণগুলো কোভিড-১৯ এর সংকটাপন্ন রোগীদের মতো ছিল না। নিজেদের ঘরবন্দি করে রেখেছিলেন এবং নিয়ম মেনে চলছিলেন তারা। ল্যারির হালকা জ্বর এবং কাশি ছিল। কিন্তু শুকনো কাশি না। আর লাইনি দুর্বল ছিলেন, অন্য কোনো লক্ষণ ছিল না। চিকিৎসক জানিয়েছিলেন জ্বর ১০২ এর বেশি হলে হাসপাতালে যেতে। জ্বর অতটা না বাড়ায় তারা ভেবেছিলেন ঘরে থেকেই সুস্থ হতে পারবেন।

২২ মার্চ সন্ধ্যায় লাইনি একটা শব্দ শুনতে পেয়ে লিভিং রুমে গিয়ে দেখেন তার স্বামী মেঝেতে পড়ে গেছেন। জ্বর ১০৪। দ্রুত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। ভেন্টিলেটর দেয়া হয়। লাইনিকেও হাসপাতালে ভর্তি করে নেয়া হয়।

পরের দিন ল্যারির শরীর কিছুটা ভালো হওয়ায় হাসপাতালের বিছানায় শুয়েই একে অপরের সঙ্গে ফেসটাইমে কথা বলেন। দুজন দুজনকে ভালোবাসার কথাও জানান, সাহস দেন। লাইনি তখনও বুঝতে পারেননি যে এটাই স্বামীর সঙ্গে তার শেষ দেখা, শেষ কথা।

এক সপ্তাহ পরে লাইনি সুস্থ হয়ে ঘরে ফিরেন। এরপর তার কাছে একটা ফোন আসে হাসপাতাল থেকে। বলা হয়, ল্যারি আর নেই।

বেস্ট ফ্রেন্ড ল্যারিকে ছাড়া লাইনি নিজেকে অসহায় মনে করছেন। জুন মাসে তাদের বিয়ের পঁচিশ বছর পূর্তি। উদযাপনের জন্য ইউরোপিয়ান ক্রুজের টিকেট কিনে রাখা হয়েছিল। সেটা রিফান্ড করার চেষ্টা করছেন তিনি।

লাইনি বলেন, ‘আমরা বেঁচে ছিলাম একে অপরের জন্য।’

ল্যারি ও লাইনি একসঙ্গে অংশ নিয়েছেন এমি পুরস্কারের আসরে। বিয়ের পর লাইনি অভিনয় করেছেন ‘জেনারেল হাসপাতাল’, ‘ম্যারিড উইথ চিলড্রেন’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এ। আর ল্যারি কাজ করেছেন ‘দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেল’, ‘অ্যামবিশনস’ এবং ‘ড্রপ ডেড ডিভা’ শোতে।

Tags: লিড বিনোদনহলিউড
Previous Post

অনির্দিষ্টকালের জন্য পেছালো আইপিএল

Next Post

আশাবাদের গান ‘ভালো থাকো বাংলাদেশ’

Next Post
বাংলাদেশের বিভিন্ন মানুষজনের ছবি, কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র ও শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশাবাদের গান ‘ভালো থাকো বাংলাদেশ’

ক্রেডিট কার্ডের বকেয়া বিলে সুদ নেয়া যাবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT