চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাঠিপেটা করা সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 13, এপ্রিল 2020
in - সেমি লিড, আদালত
A A
বাজারে একজন কাউন্সিলরকে লাঠি দিয়ে মারধর করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে রাস্তায় বের হওয়া মানুষকে লাঠিপেটা করা টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

কাউন্সিলর আমিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিনের করা অভিযোগটি টাঙ্গাইল থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী জে আর খান রবিন সোমবার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কাউন্সিলর আমিনের করা নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করে গতকাল ইমেইলের মাধ্যমে টাঙ্গাইল থানায় অভিযোগ করি। পরবর্তিতে সে অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।’

এর আগে গত মঙ্গলবার লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যে ভিডিওটিতে দেখা যায়, ঘর থেকে মানুষ কেন বের হয়েছে সেই প্রশ্ন রেখে, কাউন্সিলর আমিন মোটা লাঠি দিয়ে স্থানীয় বাজারে ওই সময় চলাচল করা কিছু মানুষকে বেধড়ক পেটাচ্ছেন।

আলোচিত ওই ভিডিও ভাইরাল হবার পর তা দেখে ওয়ার্ড কাউন্সিলর আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়র বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।

ওই নোটিশ পাঠানের পর আইনজীবী রবিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কাউন্সিলর আমিন একজন জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। যেটি তিনি করতে পারেন না। এছাড়া করোনার ভয়াবহতার বিষয়টি বুঝানোর পরিবর্তে মানুষকে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছে না। তাই একজন সচেতন নাগরিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি কাউন্সিলর আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে আমিনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: দেশে আরও ১৮২ জন পজিটিভ, ৫ জনের মৃত্যু

Next Post

চিকিৎসকদের উপর হামলা, ক্ষুব্ধ অজয় দেবগন

Next Post
অজয় দেবগন স্মার্ট পোশাক পরা, sunglasses পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের উপর হামলা, ক্ষুব্ধ অজয় দেবগন

বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন, পুরস্কার ও ট্রফি হাতে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে স্মৃতি কখনো ভোলার নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT