চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর সহায়তায় সাজেকের হাম আক্রান্ত ৫ শিশু সুস্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 12, এপ্রিল 2020
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধানে থেকে দীর্ঘ ১৮ দিন পর ৫ জন হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ত্রিপুরা শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে তাদের বাবা-মায়ের কোলে ফিরেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ এপ্রিল তাদের বাড়ি যেতে দেওয়া হয়।

সুস্থ হওয়া শিশুরা হলো: প্রতিল ত্রিপুরা (০৫), রোকেন্দ্র ত্রিপুরা (০৬), রোকেদ্র ত্রিপুরা (০৮), নহেন্দ্র ত্রিপুরা (১০) এবং দীপায়ন ত্রিপুরা (১৩)। এরা সবাই একই পরিবারের সদস্য।

গত দুই মাস ধরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি গ্রামে এক অজানা রোগ দেখা যায়। প্রাথমিকভাবে রোগের কারণ উদঘাটন করতে ব্যর্থ হয় স্থানীয়রা।

পরবর্তীতে কারণ খুঁজতে গিয়ে দেখা যায় হাম ও নিউমোনিয়ার লক্ষণ। কিন্তু ততক্ষণে আক্রান্ত হয় শতাধিক শিশু এবং এর মধ্যে প্রাণ হারায় ৮ জন।

সাজেকে হামে আক্রান্ত শিশুদের সংবাদ পাওয়া মাত্রই বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসে।  গত ২৪ মার্চ সেনাবাহিনীর একটি চিকিৎসক দল এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ডাক্তারসহ সর্বমোট ৮ সদস্যের এক বিশেষ চিকিৎসক দল হেলিকপ্টারযোগে উক্ত এলাকায় যান।

তাদের লক্ষ্য ছিলো, ২ দিনে শতাধিক রোগীর চিকিৎসা করাসহ আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে তাদেরকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয় এবং পরবর্তীতে সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর দীর্ঘ ১৮ দিন যাবত তাদেরকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বর্তমানে তারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আক্রান্তদের পরিবারের মাধ্যমে জানা যায় যে, দুঃস্থ পরিবারের এই শিশুদের চিকিৎসাধীন সময়ে সরকারি বরাদ্দের বাইরেও অন্যান্য সকল আনুষঙ্গিক খরচ সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন কর্তৃক বহন করা হয়।

এক আক্রান্ত শিশুর পিতা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমাদের পক্ষে শিশুদের জীবন বাঁচানো সম্ভব হতো না।’

শিশুদের সুস্থ করে ফিরিয়ে দিয়ে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, ‘আমরা সব সময় পাহাড়িদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এর আগেও আমরা এরকম কার্যক্রম পরিচালনা করেছি। এ ব্যাপারে কোন প্রকার কার্পণ্য করা হবে না।’

Tags: শিশুসাজেকসুস্থসেনাবাহিনীহাম
Previous Post

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল

Next Post

করোনাভাইরাস: প্রণোদনা চায় প্রবাসী শিক্ষাপ্রতিষ্ঠানও

Next Post
বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের প্রবেশদ্বার ও বড় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: প্রণোদনা চায় প্রবাসী শিক্ষাপ্রতিষ্ঠানও

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সন্দ্বীপে ফোন করলেই পৌঁছে যাচ্ছে ত্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT