চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস মোকাবেলায় গুগল-অ্যাপলের যৌথ উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 11, এপ্রিল 2020
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপল ও গুগলের যৌথ উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবী এখন প্রযুক্তির ওপর নির্ভর করছে। হাতের মোবাইল ফোনটিই একজন ব্যক্তির জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ ও সহযোগিতা করতে পারে। এর ওপর ভিত্তি করেই প্রযুক্তি দুনিয়া নিয়ন্ত্রণ করা দুই জায়ান্ট  প্রতিষ্ঠান গুগল এবং অ্যাপল এবার মহামারী করোনাভাইরাস এর বিরুদ্ধে একজোট হয়ে নেমেছে।

প্রতিষ্ঠান দুটি একসাথে করোনা মোকাবিলায় ট্র্যাকিং সিস্টেম তৈরি করছে। করোনার বিস্তাররোধে তাদের এই সিস্টেম আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে। এর মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্য ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমকিভাবে অ্যাপল ও গুগল এ ধরনের সমঝোতায় উপনীত হয়েছে যার ফলে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ডেভেলপার যদি এ লক্ষ্যে অ্যাপ তৈরি করতে চান আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন সেজন্য দরকারি তথ্য ওই অ্যাপকে শেয়ার করবে। পুরোটাই তদারকি করা হবে ব্লুটুথে জমা থাকা তথ্য ব্যবহারের মাধ্যমে। এতে যেসব গ্রাহক স্বেচ্ছায় অংশ নেবেন শুধু তাদের ডাটাই ব্যবহার করা হবে। ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা হবে।

মূলত প্রত্যেকটি স্মার্টফোন ব্লুটুথ সংযোগের তথ্য জমা রাখে। পরে আবার সংযোগ পাওয়ার ক্ষেত্রে সেই তথ্য ব্যবহার করে। অ্যাপল ও গুগলের এই উদ্যোগের ফলে স্মার্টফেনগুলো সর্বদা নজর রাখবে তারা কোন কোন ফোনের ব্লুটুথের কাছাকাছি দীর্ঘক্ষণ অবস্থান করেছেন যা করোনাভাইরাস সংক্রমণের জন্য যথেষ্ট। এই অবস্থায় কোনো ফোনের মালিক যদি কোয়ারেন্টাইনে যান বা তার দেহে করোনা ধরা পড়ে, তাহলে ফোনের ব্লুটুথে থাকা সংযোগের তথ্য ব্যবহার করে সম্ভাব্য ঝুঁকিতে থাকা অন্য ফোনের মালিককে সতর্ক করা সম্ভব হবে। সাথে একটি সতর্কবার্তা চলে যাবে প্রথম ফোনটিতে।

এটির কাজের প্রথম শর্ত অবশ্য কোয়ারেন্টাইনে থাকা বা সংক্রমণের শিকার হওয়া ব্যবহারকারীর তথ্য শেয়ার করার ওপর নির্ভর করবে। এটি উদ্যোগ সফল হলে বিশ্বের প্রায় তিনশ কোটি স্মার্টফোন ব্যবহারকারী এর আওতায় চলে আসবে।

গত দুই সপ্তাহ ধরে এটি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠান দুটি। তবে শুক্রবারই প্রথম তা প্রকাশ করে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জানা যায়, অ্যান্ড্রয়েড এবং আইওএস অপরেটিং সিস্টেমের মধ্যেই প্রয়োজনীয় প্যাকেজ যোগ করা হবে যার ফলে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজনীয়তা থাকবে না। এরপরও কেউ যদি তৃতীয় পক্ষীয় অ্যাপ ব্যবহার করতে চান সেই পথও খোলা থাকবে।

এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায়, গোপনীয়তা, স্বচ্ছতা এবং সম্মতি হচ্ছে এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই এই কৌশল কাজ করবে বলে আমরা আশাবাদী।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: কমেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা

Next Post

সিনেমা হল বন্ধ, অনলাইনে মুক্তি পাবে ‘সূর্যবংশী’ ও ‘৮৩’?

Next Post
বাংলাদেশি সিনেমার পোস্টার, সূর্যবংশী ও ৮৩ সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হল বন্ধ, অনলাইনে মুক্তি পাবে ‘সূর্যবংশী’ ও ‘৮৩’?

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: স্বল্প পরিসরেও আদালত পরিচালনা সমীচীন নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT