চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যার এক বছর: দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 10, এপ্রিল 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনার এক বছর আজ।

গত বছর ৬ এপ্রিল পরীক্ষা কেন্দ্র থেকে ডেকে পাশের সাইক্লোন সেন্টারের ছাদে নুসরাতে গায়ে আগুন ধরিয়ে দেয় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা’র সহযোগীরা।

৫ দিন নারকীয় যন্ত্রণা সইয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে নুসরাত।

ওই বছর ২৬ মার্চ সিরাজ উদ দৌলা মাদ্রাসার তার নিজস্ব কক্ষে ডেকে নুসরাতে যৌন হয়রানি করে। মা শিরিন আখতার পরে সোনাগাজী মডেল থানায় নুসরাতে পক্ষে যৌন হয়রানির মামলা করেন। যে মামলায় সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপরই সিরাজের লোকজন নুসরাতের পরিবারের ওপর মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত ৬ এপ্রিল পরীক্ষায় অংশ নিতে আসা নুসরাতকে তারই এক বান্ধবীর সহযোগীতায় সাইক্লোন সেন্টারের ছাদে ডেকে নিয়ে যায় সিরাজে সহযোগিরা।

সেখানেও মামলা প্রত্যাহারের জন্য নুসরাতে ওপর চাপ প্রয়োগ করা হয়। শেষ পর্যন্ত পরিকল্পনা মোতাবেক হাত পা বেঁধে কেরোসিন ঢেলে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শুরুতে ফেনী ২৫০ বেড হাসপাতালে নুসরাতে চিকিৎসা শুরু হয়, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডের ঘটনা উঠে আসে দেশিয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নুসরাত হত্যা মামলার দায়িত্ব পায় পিবিআই। মামলা দায়ের করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান।

শুরুতেই দায়িত্ব অবহেলার অভিযোগে ফেনী পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর ও ওসি মোয়াজ্জেমসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। এরপর নুসরাতের অপমানমূলক জবানবন্দি নিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় গ্রেপ্তার করা হয় ওসি মোয়াজ্জেমকে।

৬১ কার্যদিবসের যুক্তিতর্ক শেষে ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ প্রদান করেন।

ফাঁসিরদণ্ড প্রাপ্তরা ১৬ আসামী হলো:সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাদরাসা গভর্নিং কমিটির তৎকালীন সহ সভাপতি রুহুল আমিন, মাদরাসা শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম (৫০), নু উদ্দিন।

এছাড়া, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), প্রভাষক আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পৌঁছায়। সেসম ডেড রেফারেন্সও ছাপানো হয়েছিলো। কিন্তু পরবর্তীতে আইনি জটিলতায় তা আটকে যায়। অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি।

ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত নুসরাতের পরিবারের নিরাপত্তায় বাড়িতে পুলিশের পাহারা রয়েছে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত পরিবারের প্রতিটি সদস্যকে শঙ্কার ভেতর দিন পার করতে হচ্ছে বলে জানিয়েছে নুসরাতের পরিবার।

Tags: নুসরাতনুসরাত হত্যা
Previous Post

দক্ষিণী অভিনেতা হলেও দাপটে বলিউডের সমান

Next Post

চোখ রাখুন…

Next Post
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক একসঙ্গে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখ রাখুন...

বাজারে লাঠি দিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা চাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাঠিপেটা করা কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT