চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় প্রথম বাংলাদেশির মৃত্যু

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:19 পূর্বাহ্ন 06, এপ্রিল 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
কানাডার পতাকা ও ক্যাসেল লুক্কি, ক্লোজ আপ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার রাজধানী অটোয়ায় মারা গেছেন বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫)। তিনিই প্রথম বাংলাদেশি কানাডিয়ান নাগরিক, যিনি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান তিনি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২৭ মার্চ বিকেলে অসুস্থ অবস্থায় শরিয়ত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় পাপাইয়া রেস্টুরেন্টে কাজ করার সময় আক্রান্ত হয়েছিলেন তিনি।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রায় এক সপ্তাহ থাকার পর তার অবস্থার অবনতি হতে থাকে। শেষে শনিবার তার মৃত্যু হয়।

স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ছিল শরিয়ত উল্লাহর সংসার। বাংলাদেশের ফেনী জেলার সন্তান নিহত শরিয়ত উল্লাহর দু ভাই কানাডার মন্ট্রিয়েল ও অটোয়া শহরে থাকেন। নিহতের জানাজা কিংবা দাফনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। শরিয়ত উল্লাহর মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের পাশাপাশি বেড়েছে উদ্বেগ।

এদিকে গতকাল টরন্টোর এক হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন, টরন্টোর উপদেষ্টা আব্দুল বাছিত।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকায় এখন আর সেই ভিড় নেই। গ্রোসারি দোকানগুলোতে মানুষের উপস্থিতি নেহাত কম। পার্শ্ববতী পেট্রল পাম্প কফি শপে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হওয়ায় বন্ধ করা হয়েছে পাম্প।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালের আইসিইউতে আছেন বাঙালি কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা, গ্রেটার ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব কানাডার সভাপতি সালাম শরীফ ও সমাজকর্মী তুতিউর রহমান। সরকারি নানা সংস্থার পাশাপাশি বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকেরা নানাভাবে করোনা মোকাবিলায় সচেতনতা ও সহযোগিতামূলক কাজ অব্যাহত রেখেছেন।

কানাডায় এখন পর্যন্ত ১৪,৪২৬জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৫৮ জন আর সেরে উঠেছেন ২৬০৩ জন। এছাড়া কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

Next Post

করোনাভাইরাস: রানী এলিজাবেথের বিরল টেলিভিশন ভাষণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: রানী এলিজাবেথের বিরল টেলিভিশন ভাষণ

নির্মাণ শ্রমিকরা নির্মাণস্থলে কাজ করছে, ভবন নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ১ হাজার কোটি টাকার প্রণোদনা চান প্রবাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT