চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: কক্সবাজার জেলা পুলিশের মানবিক উদ্যোগ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:41 অপরাহ্ন 01, এপ্রিল 2020
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে পুলিশ মানবিক সহায়তা প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে চলমান করোনাভাইরাস মোকাবেলা ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইমার্জেন্সি কল সার্ভিস চালুর মাধ্যমে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার জেলা পুলিশ। কর্মহীন হতদরিদ্ররা ফোন করলেই রান্না করা খাবার আর খাদ্যদ্রব্য নিয়ে তাদের বাড়িতে হাজির হচ্ছে পুলিশ সদস্যরা। পুলিশের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্ররা। এসব মানুষদের জেলা প্রশাসন, করোনা সহায়তা তহবিলসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে নিয়মিত দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, এসব সহযোগিতা থেকে যেসব কর্মহীন হতদরিদ্ররা বাদ পড়েছেন তাদের ঘরে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিতে একটি হটলাইন চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ। যার নাম্বার (০১৭১৩৩৭৩৬৬২)। এ নাম্বারে ফোন দিলেই হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেবে পুলিশ সদস্যরা। প্রতি রতে ৩ শ পরিবারের মাঝে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের মানবিক উদ্যোগের খাদ্য সামগ্রী বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ ৩১ মার্চ রাত থেকে এ সার্ভিস চালু করা হয়েছে। শুধু কক্সবাজার সদর নয় রামু, কুতুবদিয়া, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলায় এ সার্ভিস চলমান রাখবে পুলিশ। যাতে করোনাভাইরাসের এ সংকটে কোনো হতদরিদ্র মানুষ খাবার না খেয়ে থাকে সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন বলেন, চলমান করোনাভাইরাসের কারণে কক্সবাজারের অনেক হতদরিদ্র পরিবারে নেমে এসেছে চরম সংকট। এসব মানুষের পাশে দাঁড়াতে এ ইমার্জেন্সি কল সার্ভিস চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে রাতের খাবার রান্না করে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কল দিয়ে যারা সাহায্য চেয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার বলেন: শুধুমাত্র মানবিকতার জায়গা থেকে জেলা পুলিশের সদস্যদের নিজেদের বেতনের টাকা থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন: নিতান্তই যাদের খাদ্যের প্রয়োজন, যারা অন্য কোথাও থাকে কোন প্রকার খাবার বা খাদ্য সামগ্রী পায়নি তারা যেন ফোন করেন।

ফোন পাওয়ার পর যাচাই-বাছাই করার পর খাবার ও খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন

Next Post

৫০ হাজার পিপিই ও ১০ হাজার কিট দিচ্ছে গ্রামীণফোন

Next Post

৫০ হাজার পিপিই ও ১০ হাজার কিট দিচ্ছে গ্রামীণফোন

জুম অ্যাপের লোগো সহ মোবাইল ফোনে ভিডিও কলের স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুম অ্যাপের নিরাপত্তা নিয়ে মার্কিন আদালতের প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT